এক্সপ্লোর

New Whatsapp Feature: হোয়াটসঅ্যাপের 'স্প্যাম' কলে আপনি কি বিরক্ত? আসছে 'মিউট' করার ফিচার

Whatsapp: হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হয়ে গেলে ইউজাররা অ্যাপ সেটিংসে গিয়ে 'সাইলেন্স আননোন কলার' ফিচার অন করতে পারবেন।

Whatsapp Features: হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে বারবার স্প্যাম কল আসে? আর বারংবার এই ঘটনায় তিতিবিরক্ত আপনি? তাহলে এবার আপনার জন্য আসছে সুখবর। হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচার চালু হতে চলেছে যার মাধ্যমে অচেনা নম্বর থেকে আসা কল আগেভাগেই মিউট করার সুযোগ পাবেন ইউজাররা। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের নাম 'সাইলেন্স আননোন কলার'। এই ফিচারের সাহায্যে ইউজাররা সেভ না করা কিংবা অচেনা নম্বরের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কল মিউট করার সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo সূত্রে খবর, আপাতত এই ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এখন অ্যান্ড্রয়েড ভার্সানের ক্ষেত্রে এই ফিচার নিয়েই কাজ করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। সূত্রের খবর, খুব তাড়াতাড়িই এই ফিচার চালু হতে চলেছে বিটা টেস্টিংয়ের জন্য। 

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হয়ে গেলে ইউজাররা অ্যাপ সেটিংসে গিয়ে 'সাইলেন্স আননোন কলার' ফিচার অন করতে পারবেন। এই অপশন অন থাকলেই অচেনা বা সেভ না থাকা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন এলে তা সাইলেন্ট বা মিউট হয়ে যাবে। তবে নোটিফিকেশন বারে এই কল সম্পর্কিত নোটিফিকেশন পাবেন ইউজাররা। 

কয়েকদিন আগেই মেটা (Meta) সংস্থার সিইও মার্ক জুকেরবার্গ ইঙ্গিত দিয়েছেন যে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হোয়াটসঅ্যাপে সম্ভবত একটি চ্যাটবোট যুক্ত হতে চলেছে যা অনেকটা চ্যাট জিপিটি-র মতো হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন এই ফিচারের পাশাপাশি ইউজারদের জন্য আরও একইটি সুবিধা এবার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে। ট্যাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে দুটো প্যানেলের ইন্টারফেসের সুবিধা পেতে চলেছেন ইউজাররা। এই নতুন ফিচারই যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে। তবে এই নয়া ফিচার কবে চালু হবে তার নিশ্চিত দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে তাড়াতাড়িই এই ফিচার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। 

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo- র নতুন একটি রিপোর্টে জানা গিয়েছে, ট্যাবলেটের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের নতুন লেআউটের কথা ভাবা হচ্ছে। সাধারণত ট্যাবের স্ক্রিনজুড়ে থাকে চ্যাটবক্স। সেটারই পরিবর্তন হতে চলেছে। অনেকটা ডেস্কটপ বা ল্যাপটপ অর্থাৎ ওয়েব ভার্সানের লেআউট যুক্ত হতে চলেছে। সেক্ষেত্রে স্ক্রিনের একপাশে থাকবে সমস্ত চ্যাট কনট্যাক্ট। আর অন্যদিকে সেই চ্যাটবক্স খোলা থাকবে যেখানে ইউজার চ্যাট করবেন। ইউজারদের মধ্যে যাঁরা বড় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান তাঁদের এই নতুন ফিচার চালু হলে সুবিধা হবে। 

আরও পড়ুন- ভারতে মোটো জি৭৩ ৫জি ফোনের দাম কত হতে পারে? কী কী ফিচারই বা থাকার সম্ভাবনা রয়েছে

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |
Mithun Chakraborty appointed as advisor to govt of bengal watch video
Gyanesh Kumar:
INDI Jote: জ্ঞানেশকাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের আঁচ, রাষ্ট্রপতির ভবনে যাবেন INDI জোটের ১০ নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget