এক্সপ্লোর

Whatsapp: 'ডু নট ডিসটার্ব' মোডে আর মিস করবেন না কল, হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার

Whatsapp Features: হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটের নাম Do Not Disturb। এই মোডে ইউজাররা মিসড কল অ্যালার্ট পাবেন।

Whatsapp DND Mode: বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp)। এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে সম্প্রতি একটি নতুন আপডেট যুক্ত হয়েছে। এর ফলে কোনও ইউজার যদি হোয়াটসঅ্যাপে ডু নট ডিসটার্ব মোড (Do Not Disturb Mode) বেছে নিয়ে থাকেন এবং তখন তার কাছে কোনও হোয়াটসঅ্যাপ কল (Whatsapp Call) আসে, তাহলে সেটা তিনি পরে বুঝতে পারবেন। হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটের নাম Do Not Disturb। এই মোডে আদতে ইউজাররা মিসড কল অ্যালার্ট পাবেন। গুগল প্লে বিটা প্রোগ্রামের মাধ্যমে কিছু বিটা টেস্টারদের জন্য ইতিমধ্যেই এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ ইউজাররা এবার থেকে নিশ্চিন্তে DND মোড বেছে নিতে পারবেন। কারণ সেই সময়ে হোয়াটসঅ্যাপ কল এলেও পরে তা বুঝতে পারবেন ইউজার। Android Police- এর তরফে জানানো হয়েছে ইউজাররা মিসড কল হিস্ট্রি অর্থাৎ যেখানে সমস্ত মিসড কল দেখা যাবে সেখানে তার নীচেই একটি ট্যাগলাইন দেখতে পাবেন। সেখানে লেখা থাকবে যে Do Not Disturb মোডের জন্য ওই কল মিস হয়েছে। 

এই ফিচার চালু হয়ে গেলে ইউজাররা বোঝাতে পারবেন যে তাঁরা ইচ্ছে করে ফোনকল মিস করেননি। বরং DND মোডের জন্যই মিস হয়েছে কল। আপাতত বিটা টেস্টারদের জন্য এই ফিচার প্রযোজ্য হয়েছে। অনুমান, খুব তাড়াতাড়ি সব হোয়াটসঅ্যাপ ইউজার এই ফিচার এবং আপডেট ব্যবহার করতে পারবেন। হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধার জন্য অনেক ফিচারই চালু হয়। সম্প্রতি চালু হয়েছে হোয়াটসঅ্যাপ কমিউনিটি। আইওএস, অ্যান্ড্রয়েড এবং হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সানে এই ফিচার চালু হয়েছে। হোয়াটসঅ্যাপ কমিউনিটি অনেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মতোই। তবে এখানে একসঙ্গে অনেকগুলো গ্রুপ থাকবে। অর্থাৎ একটি হোয়াটসঅ্যাপ কমিউনিটির অর্থ হল সেখানে একসঙ্গে অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে।

হোয়াটসঅ্যাপে গ্রুপের সদস্য সংখ্যার সীমাও বাড়িয়েছে মেটা কর্তৃপক্ষ। বর্তমানে ১০২৪ জন সদস্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবেন। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের গ্রুপ কলেও একসঙ্গে যুক্ত হতে পারবেন ৩২ জন। এছাড়াও হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন ফিচার ইন-চ্যাট পোল। অর্থাৎ কোনও বিষয়ে আলোচনা হলে গ্রুপের মধ্যে ভোট দেওয়ার সুযোগ পাবেন ইউজাররা। গত কয়েক মাসে হোয়াটসঅ্যাপে একাধিক নতুন ফিচার যুক্ত হয়েছে। যেমন গ্রুপ ছেড়ে কোনও সদস্য বেরিয়ে গেলে তা কেবলমাত্র অ্যাডমিনই টের পাবেন। অন্য কোনও সদস্য তা জানতে পারবেন না। এছাড়াও বড় সাইজের ফাইল পাঠানোর অপশনও আসছে হোয়াটসঅ্যাপে। বর্তমানে হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি বা ভিডিওর সঙ্গে অডিও অর্থাৎ ভয়েস নোটও শেয়ার করা যায়। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ কমিউনিটি চালু আইওএস, অ্যান্ড্রয়েড এবং ওয়েব ভার্সানে, কীভাবে ব্যবহার করবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

Agnimitra Paul |
Jaish-E-Mohammed Terrorist Arrested | বাণিজ্য বিভাগের কলেজ পড়ুয়া, কীভাবে জড়ালে জঙ্গি নেটওয়ার্কে?
Jaish-E-Mohammed Terrorist Arrested | প্রতিমন্ত্রী উমেশ রাই সম্পর্কিত তথ্য হামিমকে চালান করত এই আদিত্য সিং?
Jaish-E-Mohammed Terrorist Arrested in Bengal | জঙ্গি-যোগে এবার তৃতীয় গ্রেফতারি! STF-এর জালে হামিম-সহযোগী রাজু
Saugata Roy |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget