এক্সপ্লোর

WhatsApp Updates: হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেট শেয়ার করা যাবে ইনস্টাগ্রাম স্টোরিতে ! আসছে নতুন ফিচার

WhatsApp Features: অ্যান্ড্রয়েড ফোনের মতো এবার আইফোনের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপে ইউজাররা এইচডি কোয়ালিটির অর্থাৎ ভাল গুণমানের ঝকঝকে ছবি এবং ভিডিও শেয়ার করতে পারবেন।

WhatsApp Updates: ছবি হোক ভিডিও, আজকাল সবই শেয়ার করা যায় হোয়াটসঅ্যাপ স্টেটাসে (WhatsApp Status)। শোনা গিয়েছে, অডিও ফাইল হোয়াটসঅ্যাপে (WhatsApp) শেয়ার করার সুবিধাও চালু করতে চলেছে মেটা (Meta) কর্তৃপক্ষ। এবার শোনা গেল হোয়াটসঅ্যাপের স্টেটাস ইনস্টাগ্রামেও (Instagram) শেয়ারের সুবিধা পাবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপ স্টেটাস আপডেট ইনস্টাগ্রাম স্টোরিতে (Instagram Story) শেয়ার করা যাবে নতুন ফিচার চালু হয়ে গেলে। আপাতত এই ফিচার নিয়ে কাজকর্ম চলছে। হোয়াটসঅ্যাপের লেটেস্ট বিটা ভার্সানে এই ফিচার দেখা গিয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, ইউজাররা হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করতে চান, নাকি চান না, সেই ব্যাপারে তাঁদের মতামত জানতে চেয়ে অপশন দেওয়া হবে। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের কোন স্টেটাস আপডেট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা যাবে সেই নিয়ন্ত্রণ থাকবে ইউজারের হাতে। আপাতত গুগল প্লে স্টোরে উপলব্ধ রয়েছে হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২৫.২০ আপডেট। সেখানে এই নতুন ফিচার লক্ষ্য করা গিয়েছে। এমনটাই জানিয়েছে WABetaInfo। প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেট ফেসবুকে শেয়ার করার অপশন আগেই চালু হয়েছে। এবার সেই একই ধরনের ফিচার চালু হতে চলেছে ইনস্টাগ্রামের জন্য। তবে কবে এই নতুন ফিচার চালু হবে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 

আইফোন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা

অ্যান্ড্রয়েড ফোনের মতো এবার আইফোনের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপে ইউজাররা এইচডি কোয়ালিটির অর্থাৎ ভাল গুণমানের ঝকঝকে ছবি এবং ভিডিও শেয়ার করতে পারবেন। অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য আগেই এই ফিচার চালু হয়েছিল। এবার চালু হল আইফোন ইউজারদের জন্য। এমনিতে হোয়াটসঅ্যাপে কোনও ছবি কিংবা ভিডিও পাঠালে তার কোয়ালিটি বা গুণমান খারাপ হয়ে যায়। সেই সমস্যা এড়াতেই চালু হয়েছে এই এইচডি ফিচার। তবে হোয়াটসঅ্যাপে এইচডি কোয়ালিটির ছবি কিংবা ভিডিও পাঠাতে গেলে তুলনায় বেশি ডেটা খরচ হবে। কারণ ভাল গুণমানের ছবি কিংবা ভিডিওর সাইজ বড় হয়। স্বভাবতই তা সেন্ড করতে গেলে বেশি ইন্টারনেট ডেটা খরচ হবে। তবে ছবি কিংবা ভিডিও গুণমান নিয়ে আক্ষেপ থাকবে না। 

আরও পড়ুন- আসছে নাথিং- এর নতুন ফোন? দাম হতে পারে আগের তুলনায় কম, কী কী ফিচার থাকার সম্ভাবনা?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget