এক্সপ্লোর

Swiggy Layoffs: এবার কর্মী ছাঁটাই সুইগিতেও, একধাক্কায় চাকরি খোয়াচ্ছেন ৩৮০ জন

Swiggy: সম্প্রতি ভারতীয় সংস্থা সুইগি ৩৮০ জন কর্মীকে ছাঁটাই করেছে। খরচ নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই এই ছাঁটাই করা হচ্ছে।

Swiggy Layoffs: বিশ্বজুড়ে চলছে কর্মী ছাঁটাইয়ের (Layoffs) হাওয়া। বড় বড় প্রযুক্তি সংস্থা ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। এই তালিকায় রয়েছে একাধিক মার্কিন কোম্পানি। সেই ফলে নাম লিখিয়েছে ভারতীয় সংস্থাও। সম্প্রতি ভারতীয় সংস্থা সুইগি (Swiggy) ৩৮০ জন কর্মীকে ছাঁটাই করেছে। খরচ নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই এই ছাঁটাই করা হচ্ছে। সুইগি- র সিইও শ্রীহর্ষ ঘোষণা করেছেন যে সুইগি সংস্থা তাদের অ্যাপে meat marketplace বন্ধ করে দেবে। কারণ বাজারে খুব একটা ভাল জায়গা তৈরি করতে পারেনি এই meat marketplace। তবে সুই অ্যাপের মাধ্যমে ইন্সটা স্মার্ট পদ্ধতিতে মাংস ডেলিভারি পাওয়া যাবে। কর্মী ছাঁটাই প্রসঙ্গে কর্মীদের জানানোর পর যাঁরা চাকরি খোয়াবেন, তাঁদের ক্ষেত্রে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে কোম্পানি। ভারতে আরও বেশ কয়েকটি সংস্থা কর্মী ছাঁটাই করেছে। এই তালিকায় রয়েছে ডুনজো, শেয়ারচ্যাট, মিশো- এইসব জনপ্রিয় অ্যাপ। অর্থাৎ এইসব অ্যাপের যে পেরেন্ট অর্গানাইজেশন তারা ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে। 

গুগলেও কর্মী ছাঁটাই

ট্যুইটার, মেটা এবং মাইক্রসফটের পর এবার গুগল। ব্যাপক হারে কর্মী ছাঁটাই হবে এই সংস্থাতেও। সম্প্রতি ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছেন সিইও সুন্দর পিচাই। টেক জায়ান্ট গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট এই ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। গুগলের তরফে স্টাফ মেমোয় জানানো হয়েছে,নিয়োগ সংক্রান্ত মানে হিউম্যান রিসোর্স, কর্পোরেট ফাংশন,ইঞ্জিনিয়ারিং ও প্রোডাক্ট টিম থেকে এই কর্মী ছাঁটাই করা হবে। শোনা যাচ্ছে, মার্কিন মুলুকে মন্দার আশঙ্কায় তড়িঘড়ি এই কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট ও গুগল। বিশ্বজুড়ে কোম্পানির বিভিন্ন শাখায় এই ছাঁটাইয়ের প্রক্রিয়া চলবে। গুগলের ১২,০০০ কর্মী ছাঁটাইয়ের খবর সামনে আসতেই বিশ্বের প্রযুক্তি জগতে তৈরি হয়েছে আশঙ্কার পরিবেশ। রাতারাতি এই ছাঁটাইয়ে বেকার হয়ে পড়বেন বিপুল সংখ্যক কর্মী। আমেরিকার গুগল কর্মীদের জন্য় আলাদা করে পাঠানো হয়েছে মেইল। সেখানে জানানো হয়েছে, মার্কিন গুগল কর্মীদের জন্য পুরো নোটিফিকেশন পিরিয়ডের মানে ন্যূনতম ৬০ দিনের বেতন দেওয়া হবে। এখানেই শেষ নয়,২০২২-এর বোনাসও পাবেন তাঁরা। এ ছাড়াও যাঁরা বাইরে থেকে এসে মার্কিন মুলুকে চাকরি করছেন,তাঁদের অভিবাসন সম্পর্কিত যাবতীয় সুবিধা দেবে কোম্পানি।তবে কেবল আমেরিকার কর্মীদের জন্য ইমেইল পাঠায়নি কোম্পানি। পাশাপাশি বিশ্বে কোম্পানির সব ছাঁটাই কর্মীদের জন্য আলাদা একটি বার্তা দিয়েছেন সিইও সুন্দর পিচাই।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে পাঠানো ছবির কমবে না গুণমান, আসছে নতুন ফিচার

সেরা শিরোনাম

Jimmy Tata: TATA পরিবারেও কি দ্বন্দ্ব, সৎ ভাই নোয়েলের বিরুদ্ধে চিঠি লিখলেন রতন টাটার অনুজ জিমি? টানাপোড়েন চরমে
TATA পরিবারেও কি দ্বন্দ্ব, সৎ ভাই নোয়েলের বিরুদ্ধে চিঠি লিখলেন রতন টাটার অনুজ জিমি? টানাপোড়েন চরমে
Multibagger Stocks : কয়েক মাসেই ৪ লাখ ! ৮২ টাকার স্টক চলে গেছে ২৫৩ টাকায়
কয়েক মাসেই ৪ লাখ ! ৮২ টাকার স্টক চলে গেছে ২৫৩ টাকায়
Credit Report: লোন নেওয়া বা ক্রেডিট কার্ডের জন্য আবেদন, বছরে ৪ বার বিনামূল্যে পাবেন ক্রেডিট রিপোর্ট, জানেন কীভাবে?
লোন নেওয়া বা ক্রেডিট কার্ডের জন্য আবেদন, বছরে ৪ বার বিনামূল্যে পাবেন ক্রেডিট রিপোর্ট, জানেন কীভাবে?
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget