এক্সপ্লোর

WhatsApp Features: হোয়াটসঅ্যাপ থেকেই সরাসরি মেসেজ পাঠানো যাবে অন্য অ্যাপে ! ইউজারদের জন্য নয়া চমক

WhatsApp: এই ফিচার কবে নাগাদ সমস্ত ইউজারদের জন্য উপলব্ধ হবে তা জানা যায়নি। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই নতুন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। 

WhatsApp Features: গত কয়েকমাসে মেটা (Meta) অধিকৃত হোয়াটসঅ্যাপ (WhatsApp) সংস্থা বেশ কয়েকটি নতুন ফিচার চালু করেছে তাদের মাধ্যমে। হোয়াটসঅ্যাপের ওয়েব (WhatsApp Web) মাধ্যমে চালু হয়েছে চ্যাট লক ফিচার (Chat Lock)। ইউজাররা অন্য প্রোফাইলের স্ক্রিনশট নিতে পারবেন না, এই ফিচারও চালু হয়েছে। ইউজারদের অভিজ্ঞতা যাতে ভাল হয় এবং তাঁদের যাবতীয় তথ্য সুরক্ষিত থাকে, সেই জন্য হোয়াটসঅ্যাপে প্রায়শই নিত্যনতুন ফিচার চালু হয়। এবার শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপ থেকে অন্য মাধ্যমে মেসেজ পাঠানোর ফিচার চালু হতে চলেছে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ মাধ্যম ব্যবহার করে অন্যান্য মাধ্যম যেমন সিগন্যাল, টেলিগ্রাম- এইসবে মেসেজ পাঠাতে পারবেন ইউজাররা। তবে হোয়াটসঅ্যাপের তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানানো হয়নি। তাই এই ফিচার কবে নাগাদ সমস্ত ইউজারদের জন্য উপলব্ধ হবে তা জানা যায়নি। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই নতুন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। 

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপে একটি নতুন আপডেট version 2.24.6.2 হিসেবে লঞ্চ হতে চলেছে। এই আপডেটেই থাকবে নতুন ফিচার। যেখানে হোয়াটসঅ্যাপ মাধ্যম ব্যবহার করে থার্ড পার্টি অ্যাপে চ্যাট করা যাবে। উদাহরণস্বরূপ হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি সিগন্যাল কিংবা টেলিগ্রামে পাঠানো যাবে। এই ফিচার চালু হলে ইউজারদের অনেক সুবিধা হবে বলেই মত প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের। ধরে নেওয়া যাক আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু আপনার বন্ধুর টেলিগ্রাম কিংবা সিগন্যালে অ্যাকাউন্ট রয়েছে। সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ থেকেই সরাসরি অন্য মাধ্যমে অ্যাকাউন্ট থাকা বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ওই আলাদা মাধ্যমে আপনাকে আর অ্যাকাউন্ট খুলতে হবে না। কিংবা আপনার বন্ধুকেও হোয়াটসঅ্যাপে এসে অ্যাকাউন্ট খুলতে হবে না। 

হোয়াটসঅ্যাপে কী কী ফিচার চালু হতে চলেছে আগামী দিনে

  • হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম ফিচার। এই ফিচার চালু হলে আর ইউজারের ফোন নম্বরের প্রয়োজন হবে না। বরং ইউজারের নাম দিয়েই তাঁকে সার্চ করে খুঁজে বের করা সম্ভব হবে। এর ফলে গোপনে সুরক্ষিত থাকবে ইউজারের ফোন নম্বর।
  • হোয়াটসঅ্যাপে আসতে চলেছে ফেভারিট কনট্যাক্টস ফিচার। কাজের সূত্রে অনেককেই হোয়াটসঅ্যাপ ফোনকল করতে হয়। এই ফেভারিট কনট্যাক্টস ফিচার চালু হয়ে গেলে প্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ কল করার সময় ইউজার সহজে প্রয়োজনীয় কিংবা পছন্দের কিছু কনট্যাক্ট বেছে নিয়ে ফোন করতে পারবেন। 
  • হোয়াটসঅ্যাপের স্টেটাস ফেসবুকে শেয়ার করার ফিচার আগেই চালু হয়েছে। শোনা যাচ্ছে, এবার হোয়াটসঅ্যাপ স্টেটাস ইনস্টাগ্রামে শেয়ার করার সুবিধা চালু হবে। 

আরও পড়ুন- কেন্দ্র সরকারের হস্তক্ষেপে প্লে স্টোরে অ্যাপ ফেরালো গুগল, কোন কোন অ্যাপ ফিরল?

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget