এক্সপ্লোর

WhatsApp Spam Calls: বিদেশি স্প্যাম কলে জেরবার হোয়াটসঅ্যাপ, এবার নিচ্ছে এই কৌশল

Tech News: মাত্র এক সপ্তাহতেই বদলে গিয়েছে পরিস্থিতি। বিদেশি নম্বর থেকে ভুয়ো কলে নাজেহাল অবস্থা হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের। ইউজারদের সুরক্ষায় তাই নতুন কৌশল অবলম্বন করতে চলেছে সংস্থা। 

Tech News: মাত্র এক সপ্তাহতেই বদলে গিয়েছে পরিস্থিতি। বিদেশি নম্বর থেকে ভুয়ো কলে নাজেহাল অবস্থা হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের। বেগতিক দেখে এবার সংস্থাকেই জবাবদিহি করতে বলেছে সরকার। ইউজারদের সুরক্ষায় তাই নতুন কৌশল অবলম্বন করতে চলেছে সংস্থা। 

WhatsApp Spam Calls: প্রতারকদের থেকে কীভাবে বাঁচবেন ইউজাররা
হোয়াটসঅ্যাপ বর্তমানে একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ। বিশ্বব্যাপী 2 বিলিয়নেরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। সম্প্রতি, অনেক ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী বিদেশি নম্বর থেকে অনেক কল পেয়েছেন। বেশিরভাগ কল ইন্দোনেশিয়া (+62), ভিয়েতনাম (+84), মালয়েশিয়া (+60), কেনিয়া (+254) এবং ইথিওপিয়া (+251) থেকে এসেছে। ভারত সরকারও হোয়াটসঅ্যাপের কাছে এর উত্তর চেয়েছে। পরিস্থিতি বুঝে সংস্থা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে । এবার থেকে AI টুলের সাহায্যে বিদেশি নম্বর থেকে স্প্যাম কলগুলি ব্লক করবে হোয়াটসঅ্যাপ।  AI ও ML প্রযুক্তি ব্যবহার করা হবে স্প্যাম কল রুখতে।

WhatsApp: এআই ও মেশিন লার্নিংয়ের সাহায্যে হবে স্প্যাম ফিল্টার
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ৫০ শতাংশ পর্যন্ত স্প্যাম কল এআই ও এমএল কৌশলগুলির সাহায্যে নিয়ন্ত্রণ করা যেতে পারে। এআই-এর সাহায্যে হোয়াটসঅ্যাপ বিদেশি নম্বর থেকে আসা মেসেজ সনাক্ত করবে। সেগুলি পাঠানোর আগেই ব্লক করে দেবে। এমএল কৌশলের সাহায্যে হোয়াটসঅ্যাপ অতীতে রিপোর্ট করা বার্তাগুলির ভিত্তিতে কাজ করবে ও স্প্যাম কল ও বার্তাগুলিকে ব্লক করবে, যাতে ব্যবহারকারীদের কোনও সমস্যা না হয়। এআই ও এমএল কৌশল ছাড়াও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের স্প্যাম বার্তা সম্পর্কে শিক্ষিত করছে। এছাড়াও, সংস্থা বার্তাগুলি রিপোর্ট করা সহজ করেছে।

WhatsApp Update: এই ভুল করবেন না
আপনি যদি হোয়াটসঅ্যাপে কোনও বিদেশি নম্বর থেকে কল বা মেসেজ পান তবে তার উত্তর দেবেন না। আপনি যদি ব্যবহারকারীকে সন্দেহজনক মনে করেন, তবে অবিলম্বে তাকে ব্লক করুন ও হোয়াটসঅ্যাপে রিপোর্ট করুন। কোনও অবস্থাতেই আপনার সামনে থাকা ব্যক্তির সঙ্গে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। এছাড়াও অজানা লিঙ্ক বা বার্তা থেকে দূরত্ব বজায় রাখুন।

Cyber Crime: প্রতারকদের কলে অতীষ্ঠ হয়ে উঠেছে জীবন।গত তিনদিনে হোয়াটসঅ্যাপে ভরে উঠেছে ভুয়ো বার্তা। ভারতে স্প্যাম কলে বাড়ছে অ্যাকাউন্ট ফাঁকা হওয়ার ঝুঁকি।  

Cyber Fraud: কোন দেশ থেকে আসছে প্রতারকদের বার্তা ?
সম্প্রতি হোয়াটসঅ্যাপের এই স্প্যাম কলের বিষয়ে ট্যুইটারে অভিযোগ করেছেন বহু ব্যবহারকারীরা। মূলত, আন্তর্জাতিক নম্বর সহ এই স্প্যাম কলগুলি বেশিরভাগই আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি থেকে আসছে। অজানা নম্বর থেকে আসছে এই ভুয়ো বার্তা। ভারতের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের পরিসংখ্যান বলছে, মেটা মালিকানাধীন WhatsApp-এর ভারতে প্রায় 500 মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। তাই এই ধরনের প্লাটফর্মকে নিশানা করছে প্রতারকরা।

আরও পড়ুন : Electric Road in India: দেশে হবে ইলেকট্রিক হাইওয়ে, সাধারণের থেকে কোথায় আলাদা হবে সড়ক

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
CM Suvendu Adhikari |নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠে উপস্থিত মুখ্যমন্ত্রী |ABP Ananda
SFI News | কলেজ স্ট্রিটে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তেজনা | ABP Ananda
Kolkata News: তারাপীঠ থানায় ঘুষ নেওয়ার অভিযোগ, SI ও সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৬.১১.২০২৬) পর্ব ২: এনকাউন্টার-কালচারের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন বিরোধীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget