এক্সপ্লোর

X Audio Video Call: এলন মাস্কের 'এক্স'-এ হাজির অডিও-ভিডিও কল ফিচার, কীভাবে চালু করবেন পরিষেবা?

Elon Musk: যাঁকে আপনি এক্স মাধ্যমের সাহায্যে কল করবেন তাঁর কাছে পৌঁছবে একটি নোটিফিকেশন।

X Audio Video Call: অবশেষে এলন মাস্কের (Elon Musk) এক্স মাধ্যমে হাজির অডিও (Audio Call) এবং ভিডিও কলের (Video Call) ফিচার। আপাতত এক্স মাধ্যমের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের (X Premium) জন্য এই ফিচার চালু হয়েছে কেবলমাত্র আইওএস (iOS) ভার্সানে। খুব তাড়াতাড়ি চালু হবে অ্যান্ড্রয়েড (Android) ভার্সানেও। তেমনটাই জানা গিয়েছে এক্স মাধ্যমের সাপোর্ট পেজ থেকে। যদি আপনি এক্স মাধ্যমের একজন ফ্রি ইউজারও হয়ে থাকেন তাহলেও আপনি ফোনকল এলে তা রিসিভ করতে পারবেন। এর পাশাপাশি ডিরেক্ট মেসেজিং সেটিংস থেকে ইউজাররা বেছে নিতে পারবেন যে কারা তাঁদের ফোন করবে, বা করতে পারবেন। ডিফল্ট হিসেবে ইউজাররা সেইসব অ্যাকাউন্ট থেকেই অডিও বা ভিডিও কল পাবেন যাঁদের ফলো করা রয়েছে বা ইউজারের অ্যাড্রেস বুকে রয়েছে যেসব হ্যান্ডেল। কোনও ইউজারকে এক্স মাধ্যমে কল করতে চাইলে আগে তাঁকে ডিএম করতে হবে। জবাবে ওই ইউজারের থেকেও আপনার কাছে অন্তত একবার ডিএম আসতে হবে। যেহেতু কার কাছ থেকে কল আসবে সেটা ইউজাররা নিয়ন্ত্রণ করতে পারবেন তাই অপছন্দের লোককে এড়িয়ে যাওয়া অনেক সহজ হবে। এবার দেখে নেওয়া যাক এক্স মাধ্যমে আইওএস ভার্সানে এই অডিও এবং ভিডিও কলের ফিচার কীভাবে ব্যবহার করবে। 

কারা আপনাকে কল করবে সেটা নিয়ন্ত্রণ করা অথবা এক্স মাধ্যমে কলিং ফিচার ডিসেবল করার জন্য কী কী করবেন

  • নিজের ফোনে এক্স অ্যাপ খুলে নিন (এক্ষেত্রে আইফোন)। এবার যেতে হবে ডিরেক্ট মেসেজ বা ডিএম সেকশনে। উপরে ডানদিকের কোণে পাবেন সেটিংস আইকন। সেখানে ট্যাপ করে ওটা খুলতে হবে।
  • এবার আপনি কলিং ফিচার ডিসেবল করার অপশন দেখতে পাবেন। চাইলে আপনি এই ফিচার পুরোপুরি ভাবে ডিসেবল করে দিতে পারেন। 
  • কিন্তু যদি আপনি শুধুমাত্র বেছে নিতে চান যে কারা আপনাকে কল করবে, তাহলে 'পিপল ইন ইওর অ্যাড্রেস বুক', 'পিপল ইউ ফলো', 'ভেরিফায়েড ইউজার'- এইসব অপশন থেকে ইউজারদের বাছাই করে নিতে পারবেন। 

এক্স মাধ্যমে কল করতে চাইলে কী কী পর্যায় অনুসরণ করা প্রয়োজন

  • এক্স অ্যাপে ডিরেক্ট মেসেজ অপশন খুলতে হবে
  • একটি এক্সিসটিং ডিএম- এর উপর ট্যাপ করে নতুন কনভারসেশন বা কথোপকথন শুরু করতে হবে
  • এরপর ফোন আইকনে ট্যাপ করতে হবে। আর তারপরে অডিও বা ভিডিও কল যেটা আপনি করতে চান সেই অপশনে ট্যাপ করে কল শুরু করতে হবে

যাঁকে আপনি এক্স মাধ্যমের সাহায্যে কল করবেন তাঁর কাছে পৌঁছবে একটি নোটিফিকেশন। যদি কোনও কারণে ওই ইউজার আপয়ার ফোন না তোলেন তাহলে মিসড কল অ্যালার্টের মতো একটি নোটিফিকেশনও পৌঁছে যাবে ওই ইউজারের কাছে। 

আরও পড়ুন- আরও বেশি র‍্যাম নিয়ে নতুন করে ভারতে লঞ্চ হল রিয়েলমি নারজো এন৫৩, দাম কত?

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget