এক্সপ্লোর

Xiaomi 14: ভারতে লঞ্চ হয়েছে শাওমি ১৪ ফোন, কত দামে কেনা যাবে? কী কী ফিচার রয়েছে

Xiaomi Smartphones: শাওমি ১৪ ফোনে ৪৬১০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তার সঙ্গে রয়েছে ৯০ ওয়াটের Hyper Charge ওয়্যারড চার্জিং সাপোর্ট।

Xiaomi 14: ভারতে লঞ্চ হয়েছে শাওমি ১৪ (Xiaomi 14) ফোন। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে একটি LTPO AMOLED ডিসপ্লে। আর রয়েছে Leica ব্র্যান্ডের ক্যামেরা সেনসর। শাওমি ১৪ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৪৬১০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তার সঙ্গে রয়েছে ৯০ ওয়াটের HyperCharge ওয়্যারড চার্জিং সাপোর্ট।

ভারতে শাওমি ১৪ ফোনের দাম 

এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা। ক্লাসিক হোয়াইট, জেড গ্রিন এবং ম্যাট ব্ল্যাক- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে শাওমি ১৪ ফোন। অ্যামাজন, ফ্লিপকার্ট, Mi.com, Mi Home stores এবং শাওমির রিটেল পার্টনার থেকে কেনা যাবে এই ফোন। ১১ মার্চ থেকে শুরু হবে বিক্রি। আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকরা এই ফোন কেনার ক্ষেত্রে এই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ৫০০০ টাকা ছাড় পাবেন তাঁরা। এছাড়াও অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস হিসেবে ৫০০০ টাকা ছাড় পাবে। 

শাওমি ১৪ ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন 

  • এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো এবং ই-সিম) সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৬.৩৫ ইঞ্চির LTPO AMOLED স্ক্রিন। অ্যান্ড্রয়েড ১৪ এবং HyperOS ইন্টারফেসের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। 
  • শাওমি ১৪ ফোনের স্ক্রিনে রয়েছে HDR10+ সাপোর্ট। এছাড়াও রয়েছে Corning Gorilla Glass Victus প্রোটেকশন। এই ফোনের ব্যাক প্যানেলে একটি থ্রিডি কার্ভড গ্লাস। এই ফোনের ডিসপ্লের উপরে হোল পাঞ্চ কাট আউট রয়েছে। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সেট করা রয়েছে। 
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের (Light Fusion 900 image sensor) সঙ্গে ৫০ মেগাপিক্সেলের (75mm floating telephoto camera) টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • শাওমি ১৪ ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে প্রাইমারি সেনসর এবং সেকেন্ডারি সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাজেশন ফিচারের সাপোর্ট রয়েছে। আর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটারে ১১৫ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া যাবে। 
  • শাওমির এই ফোনে ৪৬১০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৯০ ওয়াটের ওয়্যারড চার্জিং এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টের ফিচার। শাওমি সংস্থার দাবি, ৯০ ওয়াটের HyperCharge টেকনোলজির সাহায্যে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে ৩১ মিনিট সময় লাগবে। এছাড়াও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের মাধ্যমে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে ৪৬ মিনিট সময় লাগবে। 

আরও পড়ুন- ভারতে আসছে আইকিউওও জেড৯, এই ফোন সম্পর্কে এখনও পর্যন্ত কোন কোন তথ্য নিশ্চিত ভাবে জানা গিয়েছে

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget