এক্সপ্লোর

Xiaomi Smartphones: ভারতেও শাওমি ১৪ সিরিজ লঞ্চের ইঙ্গিত, এখনও পর্যন্ত কী কী তথ্য প্রকাশ্যে এসেছে?

Xiaomi 14 Series: শাওমি ১৪, শাওমি ১৪ প্রো এবং শাওমি ১৪ আলট্রা- এই তিন ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চের কথ রয়েছে আগামী ২৫ ফেব্রুয়ারি। শোনা যাচ্ছে, ভারতেও এই তিন মডেল লঞ্চ হবে।

Xiaomi Smartphones: শাওমি ১৪ সিরিজ (Xiaomi 14 Series) গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে আগামী ২৫ ফেব্রুয়ারি, একথা আগেই শোনা গিয়েছে। শাওমি ১৪ (Xiaomi 14) ভ্যানিলা মডেলের সঙ্গে এই স্মার্টফোন সিরিজের মধ্যে লঞ্চ হতে চলেছে শাওমি ১৪ প্রো (Xiaomi 14 Pro) এবং শাওমি ১৪ আলট্রা (Xiaomi 14 Ultra) মডেলও। এবার টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন, ভারতেও নাকি শাওমি ১৪ সিরিজ লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। দেশেও তিনটি মডেলই লঞ্চ হবে বলে দাবি করেছেন ওই জনপ্রিয় টিপস্টার। যদিও শাওমি সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে ভারতে শাওমি ১৪ সিরিজ লঞ্চ প্রসঙ্গে কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু অভিষেক যাদবের দাবি, শাওমি ১৪ আলট্রা মডেলের ক্ষেত্রে প্রথম সেলেই নাকি ১ লক্ষ ফোন বিক্রি হবে। প্রসঙ্গত উল্লেখ্য, শাওমি ১৪ সিরিজের এই তিনটি ভ্যারিয়েন্টই চিনে আগে লঞ্চ হয়ে গিয়েছে। 

এখনও পর্যন্ত শাওমি ১৪ সিরিজের স্মার্টফোন সম্পর্কে কী কী স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে দেখে নেওয়া যাক একঝলকে

  • শাওমি ১৪ সিরিজের ফোনে থাকতে চলেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট। এছাড়াও থাকতে পারে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং UFS 4.0 স্টোরেজ। 
  • শাওমি ১৪ সিরিজের ফোনগুলি IP68 রেটিং প্রাপ্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। এই ফোনগুলিতে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সফটওয়্যার আউট অফ দ্য বক্সের সাপোর্ট থাকতে পারে। 
  • শাওমি ১৪ ফোনে ৬.৩৬ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। শাওমি ১৪ প্রো ফোনে ৬.৭৩ ইঞ্চির ডিসপ্লে থাকার কথা রয়েছে। এই দুই স্ক্রিনের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। আর এগুলি হবে AMOLED প্যানেল। 
  • ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে চলেছে শাওমি ১৪ সিরিজের ফোনে। এর সঙ্গে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতে চলেছে। এছাড়াও থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 
  • শাওমি ১৪ ফোনে ৪১৬০ এমএএইচ ব্যাটারি থাকতে চলেছে। এর সঙ্গে ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। প্রো ভার্সানে থাকবে ৪৮৮০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও এই দুই মডেলে ৫০ ওয়াটের ওয়্যারলেস এবং ১০ ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। 
  • শাওমি ১৪ ফোনের দাম ৫০ হাজার টাকার আশপাশ থেকে শুরু হতে পারে। অন্যদিকে শাওমি ১৪ প্রো ফোনের দাম ৮০ হাজার টাকার আশপাশ থেকে শুরু হতে পারে। 

আরও পড়ুন- ২০০০ টাকার কমে স্মার্টওয়াচ কিনতে চান? কোথা থেকে কোন কোন মডেল কিনতে পারবেন? দেখে নিন

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget