এক্সপ্লোর

Tripura Election 2023: বিশ বাঁও জলে বিরোধীদের জোট, ত্রিপুরায় কি স্বস্তিতে পদ্মশিবির?

Tripura: বিজেপির বিরুদ্ধে আদৌ বিরোধীরা জোট হবে কি না, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়।

প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: ত্রিপুরা বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায়। ওই ভোটে বিজেপি বিরোধী জোট গড়ার কথা উঠলেও, আপাতত তা বিশ বাঁও জলে। কংগ্রেস ও বামেদের আসন ভাগাভাগি নিয়ে জটিলতা রয়েছে। অন্যদিকে তিপ্রামথাও অধিকাংশ আসনে প্রার্থী দিয়েছে। জোট নিয়ে তারা কী ভাবছে তা এখনও স্পষ্ট নয়। ফলে সেখানে লড়াই কি বহুমুখী? তা নিয়ে রয়েছে জল্পনা।

কার কত আসনে প্রার্থী?
ত্রিপুরায় বাম ও কংগ্রেসের জোট কার্যত বিশ বাঁও জলে। জোটের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি তিপ্রামথা। বিজেপিকে রুখতে এবার আনুষ্ঠানিকভাবে জোট করে ত্রিপুরায় ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছিল বাম ও কংগ্রেস। কিন্তু আসন নিয়ে দর কষাকষির মধ্যেই কংগ্রেসকে ১৩টি আসন ছেড়ে বাকি আসনে প্রার্থী ঘোষণা করে দেয় বামেরা। কংগ্রেসও ১৩টির বদলে মোট ১৬টি আসনে মনোনয়ন জমা দিয়ে দেয়। আর অন্যদিকে ৫৯টি আসনে মনোনয়ন জমা দিয়েছে বামেরা। একটি আসনে লড়ছে বাম সমর্থিত নির্দল প্রার্থী। তিপ্রামোথাও ৪২টি আসনে প্রার্থী দিয়েছে।

বিজেপির বিরুদ্ধে আদৌ বিরোধীরা জোট হবে কি না, তা নিয়েই তৈরি হয়েছে সংশয়। এই বিষয়ে কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া মেলেনি। ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, 'শুধু কংগ্রেস নয়, তিপ্রামথার সঙ্গেও আলোচনা চলছে, খুব শিগগিরই সমাধান সূত্র বেরোবে, প্রদ্যোতের সঙ্গে কথা হয়েছে।'

কোনদিকে তিপ্রামথা:
এদিকে, পৃথক তিপ্রাল্যান্ডের দাবিতে দীর্ঘদিন ধরেই সরব তিপ্রামথা। ত্রিপুরা রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎ কিশোর দেব বর্মণের নেতৃত্বাধীন দলটির অবস্থান ছিল, যারা লিখিতভাবে তিপ্রাল্যান্ড গঠনের ব্যাপারে আশ্বাস দেবে, ভোটে তাদের সঙ্গেই থাকবে তিপ্রামথা। সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে এই বিষয়ে আলোচনায় বসেন প্রদ্যোৎ কিশোর। যদিও রফাসূত্র বেরোয়নি। অন্যদিকে, বিজেপির জোটসঙ্গী আইপিএফটি-র সঙ্গে আলোচনা চললেও, তারা শেষপর্যন্ত তিপ্রামথা-র সঙ্গে মিশে যায়নি। বরং বিজেপির সঙ্গে জোট বজায় রেখে, ৬টি আসনে প্রার্থী দিয়েছে আইপিএফটি। এই পরিস্থিতিতে ৪২টি আসনে প্রার্থী দিয়েছে তিপ্রামথা। এই নিয়ে তিপ্রামথার রাজ্য সভাপতি বিজয়কুমার রাঙ্খল বলেন, 'এই বিষয়গুলি দায়িত্ব চেয়ারম্য়ানের, আমাদের কথা বলার জায়গা নেই।'

ত্রিপুরায় গত ২ বছরে ক্ষমতাসীন বিজেপির কোন্দল প্রকট হয়েছে। দলত্যাগ করেছেন একাধিক বিধায়ক। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী পর্যন্ত বদলাতে হয়েছে বিজেপিকে। এতকিছু সত্বেও ভোটের মুখে বিরোধী ঐক্য দানা না বাধায়, তা নিয়ে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। ত্রিপুরা বিজেপির প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, 'তিপ্রামোথার ডিমান্ড ছিল গ্রেটার টিপ্রাল্যান্ড, যারা লিখিত দেবে, তাদের সঙ্গে যাবে, সিপিএম কি এখন পৃথক রাজ্যকে সমর্থন করছে?'

ত্রিপুরার উনকোটি জেলার কৈলাশহর আসনটি নিয়েও তৈরি হয়েছে জটিলতা। এবার ওই আসনটি কংগ্রেসকে ছেড়েছে সিপিএম। যার জেরে গতবার ওই আসনে জয়ী সিপিএমের মবস্বর আলি ২৭ জানুয়ারি বিজেপিতে যোগ দেন। তাঁকেই এবার কৈলাশহর থেকে প্রার্থী করেছে বিজেপি। কিন্তু, মবস্বর আলি বামেদের বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়ে, বিজেপির টিকিটে দাঁড়ানোয়, তাঁর প্রার্থীপদ বাতিলের দাবিতে রিটার্নিং অফিসারকে চিঠি দিয়েছে সিপিএম। 

কবে ভোট:
১৬ ফেব্রুয়ারি ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় ভোট গ্রহণ। ফল ঘোষণা হবে ২ মার্চ।

ত্রিপুরায় ক্ষমতাসীন বিজেপিকে কি আদৌ চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে বিরোধীরা? সংশয়ের কারণ, উত্তর-পূর্বের বাঙালি অধ্যুষিত এই রাজ্যে গেরুয়া শিবিরের মোকাবিলায় দানা বাধেনি বিরোধী জোট! 

আরও পড়ুন: স্বাস্থ্যবিমা খাতে ছাড়? গৃহঋণে বাড়বে করছাড়? বাজেট ঘিরে প্রত্যাশা কী কী?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget