এক্সপ্লোর
আজ বাংলায়: নিজেদের মিধ্যে যোগাযোগ রাখতে জঙ্গিরা ব্যবহার করত হোয়াটসঅ্যাপ গ্রুপ-কোড, সঙ্গে অন্য খবর
এনআইএ অভিজানে ধৃতরা নিজেদের মধ্যে যোগাযোগ করত হোয়াটসঅ্যাপে। নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিল তারা। গ্রুপের নাম রাখা হয়েছিল ‘গজবাওয়া এ তুল হিন্দ’। ব্যবহার করা হত কোড। চ্যাটের বেশ কিছু অংশ ডিলিট করে দেওয়া হয়, চলছে পুনরুদ্ধারের কাজ। একশো দিনের কাজে কাটমানি দিতে না চাওয়ায় মারধরের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ডারিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। উদ্বোধনের আগেই হাওড়ার সাঁকরাইলে ভাঙল নির্মীয়মাণ শ্মশান।
































