Ananda Sakal II: ‘বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আপনি?’, জল্পনা জিইয়ে রাখলেন মিঠুন
বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আপনি? তৃণমূল বলছে আপনি পাল্টিবাজ, কী বলবেন? ব্রিগেডের মঞ্চ থেকে নেমে মিঠুনের (Mithun Chakraborty) প্রথম এক্সক্লুসিভ সাক্ষাত্কার এবিপি আনন্দে। খোলাখুলি কথা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-র (Suman De) সঙ্গে। অন্যদিকে ভোটের আগে প্রার্থী নিয়ে অসন্তোষ ঘিরে এবার পশ্চিম মেদিনীপুরে বিজেপির অন্দরে ফাটল। এমনকি, আলাদা মঞ্চ গড়ে জেলার ৪টি আসনে প্রার্থী দেওয়ার কথাও ঘোষণা করেন গেরুয়া শিবিরের বিক্ষুদ্ধরা। শনিবার বিধানসভা ভোটের প্রথম ২ দফায় ৫৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। পশ্চিম মেদিনীপুরের শালবনি কেন্দ্রে প্রার্থী রাজীব কুণ্ডু, গড়বেতায় মদন রুইদাস, খড়গপুর গ্রামীণে তপন ভুঁইয়া ও মেদিনীপুর সদরে প্রার্থী করা হয়েছে খোদ বিজেপির জেলা সভাপতি শমিত দাসকে। মোদির ব্রিগেড সমাবেশের দিনই শালবনির জয়পুরে বৈঠকে বসেন বিক্ষুদ্ধ বিজেপি নেতারা। তাঁদের মধ্যে কেউ কেউ নির্দল প্রার্থী হিসেবে ভোটেও লড়বেন বলে জানান। এনিয়ে বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। তৃণমূলের কটাক্ষ, ভোটের মুখে বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব শাসকদলকে সুবিধা করে দেবে।
All Shows






























