Ananda Sakal III: বিজেপিতে যোগ দিলে দিতে হবে সততার প্রমাণ', বলছেন দিলীপ
করোনা টিকার সংশাপত্রে মোদির মুখ, আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে পদক্ষেপ নিল তৃণমূল। অন্যদিকে ৮ মার্চের মধ্যে রাজ্যে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সপ্তাহের শেষেই আসছেন ৪ কেন্দ্রীয় পর্যবেক্ষক। প্রতি জেলায় এবারের ভোটে তিনজন করে পুলিশ পর্যবেক্ষক। এদিকে এবিপি আনন্দের মুখোমুখি রাজ্য বিজেপি (BJP) সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রাজ্যে দুর্নীতি নিয়ে সরব বিজেপি। এই অবস্থায় বিভিন্ন ক্ষেত্রে অভিযুক্তদের নেওয়া হচ্ছে দলে। টেট কেলেঙ্কারিতে জড়িত কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুকে (Bishwajit Kundu) জায়গা দেওয়া হয়েছে দলে, যিনি নিজের মুখে টেট (TET) জালিয়াতির কথা স্বীকার করেছেন। এই প্রসঙ্গে দিলীপ বলেন, ‘আমি বেশিরভাগকেই চিনি না, ঘটনাচক্রে অনেকে ঢুকে পড়েছেন। ঝাণ্ডা না ধরেই বিজেপি হয়ে গেছে। দরজা খোলা থাকলে মশা-মাছিও ঢোকে।’ যাঁরা অন্য দল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তাঁদের নিজেদের সততার প্রমাণ দিতে বলেছেন তিনি। দলের ভাবমূর্তির প্রসঙ্গে বলেন, ‘ভারতীয় জনতা পার্টি গঙ্গার মতো, পবিত্রই থাকে’। পাশাপাশি বৃহস্পতিবার গুজরাটের (Gujrat) মোতেরার (Motera) ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। টসে জিতে ব্যাটিং ইংল্যান্ডের। টেস্ট সিরিজে ২-১-এ এগিয়ে ভারত। ম্যাচ ড্র করলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের (Championship) ফাইনালে থাকবে ভারত। স্পিনারদের ভরসায় টেস্ট জেতার আশায় ক্রিকেট বিশেষজ্ঞরা।
All Shows






























