এক্সপ্লোর
Ananda Sakal (Seg-B) : কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলের সঙ্গে পরিচয় কীভাবে ? শান্তনুকে জিজ্ঞাসাবাদ ইডি-র
বাড়িতে কীভাবে এল নিয়োগ সংক্রান্ত নথি? ঘুষের টাকা পৌঁছত কোন প্রভাবশালীর হাতে? নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল ইডি। সূত্রের খবর, কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলের সঙ্গে তাঁর পরিচয় কীভাবে হল, শান্তনুকে তা নিয়েও প্রশ্ন করেন ইডির (Enforcement Directorate) আধিকারিকরা।






























