Ananda Sokal: চাকরিহারাদের পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC | SSC Case Live
ABP Ananda Live: চাকরিহারাদের পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করল SSC। ১৬ জুন বিকেল ৫টা থেকে অনলাইন আবেদন নেওয়া শুরু হবে। ১৪ জুলাই বিকেল ৫টায় শেষ হবে অনলাইনে আবেদন নেওয়া। লিখিত পরীক্ষার আনুমানিক সময় চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। পরীক্ষার ফল বেরোতে পারে চলতি বছরের অক্টোবরের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউ হতে পারে চলতি বছরের নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে। প্যানেল প্রকাশ হবে চলতি বছরের নভেম্বরের ২৪ তারিখ।কাউন্সেলিং শুরু হতে পারে চলতি বছরের ২৯ নভেম্বর।
ফের বীরভূমে অনুব্রত মণ্ডল-কাজল শেখের সংঘাত। অনুব্রত ঘনিষ্ঠের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। অনুব্রত মণ্ডলের অনুগামী হওয়ায় হামলা, অভিযোগ আক্রান্ত তৃণমূল নেতার।
বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি পদটাই আর নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা কোর কমিটিই এখন সংগঠন চালাচ্ছে। তার পরেও বিধানসভা ভোটের একবছর আগে, বীরভূমে তৃণমূলের কোন্দল মেটবার নাম নেই। এবার অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠকে মেরে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল কাজল শেখের গোষ্ঠীর বিরুদ্ধে।





























