এক্সপ্লোর
সুশান্তের আত্মহত্যার ঘটনায় অঙ্কিতার কাছের বন্ধু সন্দীপকে জেরা মুম্বই পুলিশের
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা প্রযোজক সন্দীপ সিংকে শুক্রবার জেরা করল মুম্বই পুলিশ। এদিন সন্দীপকে বান্দ্রা থানায় উপস্থিত থাকতে বলা হয়েছিল। সেই মত থানায় আসেন সন্দীপ। টানা জিজ্ঞাসাবাদ চলে তাঁর। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনার পর অঙ্কিতা লোখণ্ডের পাশে দেখা গিয়েছিল সন্দীপকে। অঙ্কিতাকে সুশান্তের মুম্বইয়ে ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলেন তিনি। ইনস্টাগ্রামে অঙ্কিতা-সুশান্তের সঙ্গে নিজের ছবিও পোস্ট করেন সন্দীপ। জানান, সুশান্তের সঙ্গে একটি ছবি পরিচালনা করার কথা ছিল তাঁর। বন্দে ভারতম' নামে সিনেমার পোস্টারটিও পোস্ট করেন সন্দীপ। ক্যাপশনে জানান, সুশান্ত না থাকলেও তাঁকে ট্রিবিউট জানিয়ে ছবিটি তৈরি করবেন।
All Shows

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




























