এক্সপ্লোর
করোনা: ক্রেতাদের মুখে নেই মাস্ক, থিকথিক করছে মানুষ, মালদায় বাজারে প্রচারাভিযান পুলিশের
মালদায় সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত বাজার খোলার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। তা সত্বেও বাজারে ভিড়। ক্রেতারা অনেকেই মাস্ক পড়ছেন না। এই প্রেক্ষিতে আজ মালদার ফুলবাড়ি বাজারে সচেতনতার প্রচার চালায় পুলিশ। ক্রেতা ও বিক্রেতারা সবাই যাতে মাস্ক পড়েন এবং সামাজিক দূরত্ব বজায় রাখেন, তার আর্জি জানানো হয়।
























