এক্সপ্লোর
নিউটাউনে আগুনে ক্ষতিগ্রস্থদের চেক বিলিকে কেন্দ্র করে স্বজনপোষণ, দুর্নীতির অভিযোগ
নিউটাউনের গৌরাঙ্গনগরে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারদের চেক বিলিকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার শাসকদলের। কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে যায় নিউটাউনের গৌরাঙ্গনগরের কয়েকটি ঝুপড়ি। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, আগুনের জেরে ক্ষতিগ্রস্থ ৩৭টি পরিবারকে চিন্তিত করা হয়। সোমবার ২৯টি পরিবারের হাতে ৩৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। কিন্তু এই চেকবিলিতে দুর্নীতির অভিযোগ তুলেছে কয়েকটি পরিবার। জনৈক একজনের অভিযোগ, একদিকে চারটি পরিবারের লোজকনের মধ্যে দুজনরা চেক চেয়েছে। অন্যদিকে এক-দুটি পরিবার অনেক বেশি করে চেক পেয়ে গিয়েছে। অপর জনের অভিযোগ, লক্ষাধিক টাকার মেশিন পুড়ে ছাই হয়ে গিয়েছে। ৩৫ হাজার টাকায় তাঁর কোনও কাজের কাজ হবে না। কয়েকমাস আগে ঘূর্ণিঝড় আমফানের পর ক্ষতিগ্রস্থদের চেকবিলিকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি।

























