এক্সপ্লোর
সাগর দত্তে করোনার চিকিৎসা করা যাবে না, প্রতিবাদ স্থানীয়দের
উত্তর ২৪ পরগনার কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা চিকিত্সা কেন্দ্র তৈরির বিরোধিতা করে স্থানীয়দের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। বিটি রোড অবরোধ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তৃণমূল কার্যালয়ে চড়াও বিক্ষোভকারীরা। দুষ্কৃতীদের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ। স্থানীয়দের দাবি, সাগর দত্ত মেডিক্যাল হাসপাতালে করোনা চিকিত্সা কেন্দ্র চালু হলে অন্য চিকিত্সা পরিষেবা না মেলায় অসুবিধায় পড়বেন তাঁরা। এর প্রতিবাদে আজ হাসপাতালের সামনে বিটি রোডের একাংশ অবরোধ করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
All Shows

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























