এক্সপ্লোর

‘কলকাতা তুমি চমৎকার’, ইডেনের ক্রিকেট জনতায় অভিভূত বিরাট

কো-হ-হ-হ-হ-লি, কো-হ-হ-হ-হ-লি।

কলকাতা: সিটি অফ জয়। কলকাতার পোশাকি নাম এটাই। তবে সপ্তাহখানেক আগেও যেভাবে গোলাপি আলোয় নিজেকে মুড়িয়ে নিয়েছিল এই শহর, তাতে অনেকেই কলকাতাকে ডাকছিল পিঙ্ক সিটি বলেও। না জয়পুর ভেবে ভুল করার কোনও কারণ নেই। উৎসব মরসুমের শেষ লগ্নে আরও এক উৎসবে সামিল হয়েছিল এই শহর। যার সমস্ত আয়োজন ছিল ক্রিকেট নিয়ে। ইডেনের ওপর কম্পাস বসিয়ে বৃত্ত আঁকলে, এদিকে দ্য ফরটি টু, ওদিকে শহিদ মিনার থেকে টাটা সেন্টার সব ইমারতই সেজে উঠেছিল গোলাপি রঙে। ইডেনও মুড়ে ফেলা হয়েছিল গোলাপি আলোয়। উপলক্ষ্য অবশ্যই দিনরাতের টেস্ট।

এশিয়া মহাদেশে প্রথমবার গোলাপি বলের টেস্ট। সেটাও কলকাতা, ইডেন গার্ডেন্সে। আর এই আয়োজনের নেপথ্য নায়ক অব্শ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি প্রেসিডেন্ট থাকার সময়ই গোলাপি বলের ম্যাচ আয়োজন করে সৌরভ বুঝিয়ে দিয়েছিলেন, পারলে ইডেন-ই পারবে। হলও তাই। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পরই বিরাট কোহলিকে রাজি করিয়ে বাংলাদেশকে প্রস্তাব পাঠালেন সৌরভ। সবুজ সংকেত পাওয়ার পরই শুরু হয়ে গিয়েছিল মহা আয়োজন। ২২ নভেম্বর দুপুরে গোলাপি বলের টেস্টের উদ্বোধন করে দিয়ে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর যাদের জন্য এই সমারোহ, তারও সামিল হলেন হাজারে হাজারে। প্রথম দিন ৬০ হাজারের ওপরে দর্শক। দ্বিতীয় দিনেও মাঠ ভরে গিয়েছিল। আর তৃতীয় দিনে যখন ভারতের জয় নিশ্চিত, তখনও বিরাটদের দেখতে হাজার হাজার মানুষের ভিড়। দুপুর থেকে বিকেল গড়িয়ে সন্ধ্যা, এমনকী রাতেও ইডেনে ঢেউ খেলছে ‘মেক্সিকান ওয়েভ’। সন্ধ্যায় মোবাইলের আলো জ্বালিয়ে ক্রিকেট জনতা জানান দিচ্ছে টেস্ট ক্রিকেট বেঁচে আছে। শেষ কবে কোনও টেস্ট দেখতে এত মানুষ ইডেনে এসেছিল? খুব কাছাকাছি, ভারত-পাকিস্তান ম্যাচ। সেটা যদিও ছিল টি-টোয়েন্টি। টেস্ট ক্রিকেটে ইডেনে ৬৬ হাজারের উপস্থিতি! অস্ট্রেলিয়া যেবার হেরেছিল, ভিভিএস-দ্রাবিড় সারাদিন ব্যাট করেছিলেন, হরভজনের ছিল হ্যাটট্রিক, ওই ম্যাচ ছাড়া ইডেনে টেস্ট ম্যাচে এত ভিড়, না বলা মুশকিল।

কলকাতার উত্তাল ক্রিকেট জনতার চিল চিৎকার। কো-হ-হ-হ-হ-লি, কো-হ-হ-হ-হ-লি। ইশান্ত, শামি, উমেশের প্রতিটা রান আপে হু-উ-উ-উ গর্জন। আর মধ্যে মধ্যেই ইন্ডিয়া-য়া-য়া, ইন্ডিয়া কলরব। বাংলাদেশি ক্রিকেটার রাহিকে বাউন্ডারি লাইনে পেয়েই গান গেয়ে ওঠা, ‘ও রাহি, ও রাহি’- এটা কলকাতাই পারে। বিরাটের ক্যাচ নেওয়ার পর তাইজুলের জন্য হাততালিও দেয় এই কলকাতা। আর এই শহর ছাড়ার আগেই ক্রিকেটের আধুনিক ডন বলে দিয়ে গেলেন, ‘কলকাতা তুমি চমৎকার’। পিঙ্ক বলের সূচনা যেভাবে হল, তা আগামিতেও এগিয়ে যাক, এই আশা নিয়েই ইডেন ছাড়লেন বিরাট। আর তারও আগে প্রশংসায় ভরিয়ে দিয়ে গেলেন দাদাকে।

বোলাররা ভারতকে ম্যাচ জিতিয়ে দিচ্ছেন। তাও আবার পেস বোলাররা। এমনই পারফরম্যান্স যে বিরাট কোহলির শতরানের মহাকাব্য দেখার পরও বলতে হচ্ছে উ-ফ-ফ ইশান্ত, কী বলটাই না করল ছেলেটা। এই ম্যাচের নায়ক ও সিরিজ সেরাও হয়েছেন তিনি। বিরাট কোহলি নিজেও মেনে নিয়েছেন, বোলাররা যেভাবে পারফর্ম করছে তা সত্যিই প্রশংসনীয়। ক্রিকেটারদের মধ্যে খিদে আছে। প্রতিটা মুহূর্তে লড়ছে। এই মানসিকতাই গোটা দলকে বদলে দিয়েছে। আর এই মানসিকতার শুভ মহরত হয়েছিল সৌরভের হাত ধরেই। বিরাটের বক্তব্য, তাঁরা সেই ধারাকে কেবল এগিয়ে নিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget