এক্সপ্লোর

এই ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, জেএনইউয়ে হামলার নিন্দা করে বার্তা গম্ভীর-পাঠান-বোপন্নাদের

রবিবার রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন মিলে হামলা চালায় জেএনইউয়ে। হস্টেল ভাঙচুর করা হয়। মারধর করা হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের প্রধান ঐশী ঘোষ এবং এমনকী, শিক্ষকদের কয়েকজনকেও। যে ঘটনার প্রতিবাদে ঝড় উঠেছে দেশজুড়ে। পিছিয়ে নেই খেলার ময়দানের কৃতীরাও।

নয়াদিল্লি: রবিবার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন খেলার জগতের তারকারা। তাৎপর্যপূর্ণ হচ্ছে, ঘটনার সমালোচনায় সরব হয়েছেন পূর্ব দিল্লির বিজেপি সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরও। যদিও হামলার নেপথ্যে মূল অভিযোগ উঠেছে আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি-র বিরুদ্ধেই। রবিবার রাতে অজ্ঞাতপরিচয় কয়েকজন মিলে হামলা চালায় জেএনইউয়ে। হস্টেল ভাঙচুর করা হয়। মারধর করা হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের প্রধান ঐশী ঘোষ এবং এমনকী, শিক্ষকদের কয়েকজনকেও। যে ঘটনার প্রতিবাদে ঝড় উঠেছে দেশজুড়ে। পিছিয়ে নেই খেলার ময়দানের কৃতীরাও। প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গম্ভীর ট্যুইট করেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে ঢুকে এরকম মারধরের ঘটনা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। রাজনৈতিক দর্শন যাই হোক না কেন, পড়ুয়াদের কখনওই নিশানা বানানো চলে না। যে সমস্ত গুণ্ডা বিশ্ববিদ্যালয়ে ঢোকার দুঃসাহস দেখিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।’ এই ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন ইরফান পাঠান। সদ্য ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বঢোদরার অলরাউন্ডার। ইরফানের মতে, এরকম ঘটনা ন্যক্কারজনক। টেনিস তারকা রোহন বোপন্নাও ঘটনার তীব্র নিন্দা করেছেন। হিংসার নেপথ্যে যারা, তাদের কঠোর শাস্তি চেয়েছেন ফরাসি ওপেনে মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন টেনিস তারকা। ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা ট্যুইট করেছেন, ‘কী হচ্ছেটা কী! এরপরেও আমরা চুপ থাকব? আমাদের দেশের পড়ুয়াদের সঙ্গে এটা হচ্ছে দেখেও?’ আর একটি ট্যুইটে জ্বালা লিখেছেন, ‘কেন অপরাধীদের ধরে শাস্তি দেওয়া হচ্ছে না! আমরা ক্রীড়াবিদ হিসাবে দেশের প্রতিনিধিত্ব করি আর এখন সেই দেশের পড়ুয়াদের মার খেতে হচ্ছে এবং গুণ্ডাদের ছেড়ে দেওয়া হচ্ছে। দেশের সমস্ত মহান খেলোয়াড়দের আবেদন করছি, আমাদের ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ান। ওরাই আমাদের ভবিষ্যৎ।’ ক্রিকেটার মনোজ তিওয়ারি ট্যুইট করেছেন, ‘জেএনইউয়ের ছবি প্রবল অস্বস্তিকর। আহত সকলকে সমবেদনা জানাই’। Disturbing scenes at JNU campus. Thought are wit the ones who all got injured #JNUAttack

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget