কাশ্মীর ঘিরে চড়ছে রাজনীতির পারদ, গৃহবন্দি জম্মু ও কাশ্মীর দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রতি ঘণ্টার রিপোর্ট কেন্দ্রকে জানানোর নির্দেশ
থমথমে জম্মু ও কাশ্মীর। তার মধ্যেই চড়ছে রাজনীতির পারদ। রাতে গৃহবন্দি দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি। গৃহবন্দি করা হয়েছে সাজ্জাদ লোনকেও। গ্রেফতার সিপিএম নেতা ইউসুফ তারিগামি এবং কংগ্রেস নেতা উসমান মজিদ। রাজ্যপালের সঙ্গে বৈঠক হয়েছে মুখ্য সচিব ও ডিজিপির। সেখানে রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রতি ঘণ্টার রিপোর্ট কেন্দ্রকে জানাতে বলা হয়েছে। কাশ্মীরের পর জম্মুতে জারি হয়েছে ১৪৪ ধারা। রাস্তায় ব্যারিকেড করে যান ও লোক চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। জম্মুতে স্কুল-কলেজ বন্ধ। জম্মু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও আজ স্থগিত রাখা হয়েছে। উপত্যকা জুড়ে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ। কোথাও কোথাও কেবল পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। বেশ কিছু এলাকায় জারি কার্ফু। এরই মধ্যে দলে দলে পর্যটকরা কাশ্মীর ছাড়ছেন।