TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: মমতার হাত ছেড়ে অনুব্রত মণ্ডলও 'ঋতব্রত তৃণমূল'-এ? এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন মমতার প্রিয় কেষ্ট? বীরভূমের দায়িত্ব কেষ্টর হাতেই তুলে দিচ্ছে 'ঋতব্রত-তৃণমূল'। 'অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলেই পদের জন্য প্রস্তাব'। অনুব্রত মণ্ডলের পদপ্রাপ্তি নিয়ে জানিয়ে দিলেন অরূপ রায়। 'শরীর ভাল থাকলে যেতাম', এবিপি আনন্দে জানালেন কেষ্ট মণ্ডল। বিদ্রোহীদের সঙ্গেই আছি, জল্পনা খারিজ না করে বোঝালেন অনুব্রত। আজই ঋতব্রতদের বৈঠকে অনুব্রতর থাকা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। 'কেষ্ট মণ্ডল একটা নাম, দক্ষ সংগঠক, ওনাকে নেতা মানি'। 'বিধানসভা ভোটের রেজাল্টের পরে অন্তত ৩০বার কথা হয়েছে'। কেষ্টর যোগদানের জল্পনায় দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। অপেক্ষা করুন, দুধ-জল আলাদা হয়ে যাবে: আখরুজ্জামান। ববি-চন্দ্রিমা-অরূপের পর 'কালীঘাট তৃণমূল'-এ আরও বড় ভাঙন?

















