এক্সপ্লোর
'অমেঠিতে জয় নিশ্চিত নয় বুঝতে পেরে অন্য কেন্দ্রে দাঁড়াতে চাইছেন রাহুল' কেরল থেকে ভোটে লড়বার ঘোষণায় রাহুলকে কটাক্ষ বিজেপির
অমেঠির পাশাপাশি এবার কেরল থেকেও ভোটে লড়বেন রাহুল গাঁধী। কেরলের ওয়াইনাদ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানান, উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের বিভেদ সৃষ্টি করছে মোদি সরকার। সেই বিভেদ ঘুচিয়ে ঐক্যের বার্তা দিতেই রাহুল গাঁধী কেরল থেকেও লড়ছেন। এদিকে এই সিদ্ধান্তকে ঘিরে জাতীয় স্তরে ফের চড়ছে কংগ্রেস-সিপিএম সংঘাতের পারদ। আজ সিপিএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট বলেন, বামেদের বিরুদ্ধে রাহুল গাঁধীর মতো একজন প্রার্থী হওয়ার অর্থ, কংগ্রেস এবার কেরলে বামেদের হটাতে চাইছে। তিনি বলেন, ওয়াইনাদে রাহুলের পরাজয় সুনিশ্চিত করবে বামেরা। অন্যদিকে বিজেপির কটাক্ষ, অমেঠিতে জয় নিশ্চিত নয় বুঝতে পেরে অন্য কেন্দ্রে দাঁড়াতে চাইছেন রাহুল

আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion