এক্সপ্লোর
মালদার ইংরেজবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা ঘিরে বিতর্ক
মালদার ইংরেজবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা ঘিরে বিতর্ক। নির্বাচনী সভার পর গতকাল বিকেলে পদযাত্রা করেন তৃণমূল নেত্রী। কংগ্রেস ও সিপিএমের অভিযোগ, নির্বাচন কমিশনের নিয়ম ভেঙে পদযাত্রা হয়েছে। কমিশনের নিয়ম অনুযায়ী কোনও কর্মসূচির জন্য অন্তত ৪৮ ঘণ্টা আগে অনুমতি নিতে হয়। দুই বিরোধী দলের অভিযোগ, এক্ষেত্রে তা মানা হয়নি। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছে তারা। যদিও, তৃণমূলের দাবি,পদযাত্রার জন্য অনেক আগে থেকেই তাদের অনুমতি নেওয়া ছিল। অন্যদিকে, বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের পদযাত্রা নিয়েও বিতর্ক দানা বেঁধেছে। এক্ষেত্রেও বাম-কংগ্রেস বিধিভঙ্গের অভিযোগ তুলেছে। বিজেপির দাবি, অনুমতি নিয়েই তারা পদযাত্রা করেছে

আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion