এক্সপ্লোর
এনডিএ শরিকদের একজোট করার উদ্যোগ: নৈশভোজের আমন্ত্রণ অমিত শাহের
ভোটপর্ব মেটার পরেই এনডিএ শরিকদের একজোট করার উদ্যোগ বিজেপির। আজ এনডিএ শরিকদের দিল্লির একটি পাঁচতারা হোটেলে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন অমিত শাহ। সেখানে এনডিএ-র ২৯ জন নেতা ছাড়াও উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি এবং বিজেপির শীর্ষ নেতারা। আজকের এই বৈঠকে পরবর্তী সরকার গড়ার রূপরেখা নিয়ে প্রাথমিক আলোচনা হবে বলে সূত্রের খবর। এই নৈশভোজ-বৈঠকে বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্যকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন