রাজ্যে মোদি-মমতার সভা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা, দূরদূরান্ত থেকে জড়ো হচ্ছেন সমর্থকরা
শিলিগুড়ি ও ব্রিগেডে জোড়া সভা দিয়ে আজ রাজ্যে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছেন নরেন্দ্র মোদি। শিলিগুড়ির মাটিগাড়ার মেডিক্যাল কাওয়াখালির মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামবেন। সেখান থেকে সড়কপথে সভামঞ্চে অথবা হেলিকপ্টারে সিআরপিএফ ক্যাম্পের হেলিপ্যাডে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আসবেন সভাস্থলে। শিলিগুড়ির সভা সেরে বাগডোগরা থেকে দুপুর ২.৫৫-এর বিমানে কলকাতায় আসবেন নরেন্দ্র মোদি। বিকেল চারটে নাগাদ ব্রিগেডের সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সকাল থেকেই ভিড় ব্রিগেডে। কলকাতা ও জেলা থেকে ইতিমধ্যেই ব্রিগেডে পৌঁছেছেন বিজেপির বহু কর্মী ও সমর্থকরা।
মোদির সভার দিনই উত্তরবঙ্গে সভা মমতা বন্দ্যোপাধ্যয়ের। আজই কোচবিহারের দিনহাটা থেকে এরাজ্যে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনহাটার সংহতি ময়দানে কোচবিহারের তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে সভা করবেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার মাথাভাঙায় সভা করবেন মুখ্যমন্ত্রী। ৮ এপ্রিল, কোচবিহারের রাসমেলা ময়দানে ফের জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।