এক্সপ্লোর
ভোটের পর পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে জেলায় জেলায় সংঘর্ষ, মৃত্যুমিছিল
ভোটের পর পঞ্চায়েতের বোর্ড গঠনেও মৃত্যুমিছিল। মালদায় তৃণমূলকর্মী-সহ নিহত ২, শিশু-সহ আহত ৩। পুরুলিয়ার জয়পুরে গুলিবিদ্ধ বিজেপি কর্মীর মৃত্যু। জয়পুর, রঘুনাথপুরে গুলিবিদ্ধ ৫, আহত এএসআই। সংঘর্ষ উলুবেড়িয়া, ঝাড়গ্রাম, দেগঙ্গা, ফালাকাটা, চোপড়ায়।
উত্তর দিনাজপুরের পর এবার মালদা। পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ! গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ২ জনের। বোমাবাজিতে আহত ৩ বছরের শিশু-সহ ৩। নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১০টি।
এবারের নির্বাচনে কংগ্রেস ও তৃণমূল, উভয় দলই ৫টি করে আসন পায়। পরে কংগ্রেসের ৫ জয়ী সদস্যই তৃণমূলে যোগ দেন। সূত্রে খবর, বোর্ড তৃণমূলের দখলে গেলেও, পঞ্চায়েত প্রধান কে হবেন, তা নিয়ে তৃণমূল নেতা শেখ মুস্তাফা ও শেখ ইদুল গোষ্ঠীর দ্বন্দ্ব চরমে ওঠে! সোমবার সকালে দু’পক্ষই পঞ্চায়েত অফিসের কাছে বিশাল জমায়েত করে। পুলিশ সূত্রে খবর, আচমকাই শেখ মুস্তাফা ও শেখ ইদুল গোষ্ঠীর মধ্যে মারামারি শুরু হয়ে যায়। অভিযোগ, ধুন্ধুমারের মধ্যেই এলোপাথাড়ি গুলি চালায় শেখ মুস্তাফার দলবল। সংঘর্ষের মাঝে পড়ে মারা যান নিরীহ প্রৌঢ় আজহার শেখ। পরে উদ্ধার হয় তৃণমূল নেতা শেখ ইদুলের অনুগামী সালাম শেখের গুলিবিদ্ধ মৃতদেহ।
পুরুলিয়ার রঘুনাথপুর থানার চোরপাহাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক বোমাবাজি। গুলিবিদ্ধ ১। বিজেপির অভিযোগ, আজ সকালে বোর্ড গঠনের প্রক্রিয়া চলাকালীন বোমাবাজি শুরু করে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
প্রধান নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। পুলিশের বিরুদ্ধে মারধর ও কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগ। আহত বেশ কয়েকজন কংগ্রেস কর্মী। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির পাল্টা অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের চোপড়ার ৫ নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। আজ প্রধান নির্বাচন। কংগ্রেসের দাবি, গ্রাম পঞ্চায়েতে নির্বাচনের নামে প্রহসনের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করে তারা। আদালত স্থগিতাদেশ জারি করে বলে দাবি কংগ্রেসের। অভিযোগ, গতকাল রাতে গ্রামে মাইকিং করে প্রধান নির্বাচনের কথা ঘোষণা করে পুলিশ। কংগ্রেস কর্মীরা বাধা দিলে, পুলিশ তাদের মারধর করে বাড়ি ভাঙচুর করে। কাঁদানে গ্যাসও ছোড়ে বলে অভিযোগ। পাল্টা গ্রামবাসীদের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ ওঠে। আটক বেশ কয়েকজন কংগ্রেস কর্মী। আজ সকাল থেকে এলাকা থমথমে। জারি করা হয়েছে ১৪৪ ধারা।
জানা ছিল না আদালতের অন্তরবর্তী স্থগিতাদেশের নির্দেশ। তাই বোর্ড গঠনকে কেন্দ্র করে আজ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতে দফায় দফায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। আহত উভয়পক্ষের ২। গোপালপুর গ্রাম পঞ্চায়েতে আজ বোর্ড গঠন। তার আগে ক্যানিং ১ নম্বর ব্লকের সভাপতি শৈবাল লাহিড়ির অনুগামীদের সঙ্গে দলেরই পঞ্চায়েত সমিতির সভাপতি পরেশরাম দাসের অনুগামীদের সংঘর্ষ বেধে যায়। আহত হন উভয়পক্ষের ২ জন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশবাহিনী।
হাওড়ায় ধান্দানি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনে অশান্তি। বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। বোর্ড গঠনের পরেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ। তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ইটবৃষ্টি, বোমাবাজি। ঘটনাস্থলে পুলিশ, র্যাফ। উলুবেড়িয়ার ৫৮ গেটের সামনে রাস্তা অবরোধ তৃণমূলের।

Tags :
Todays SpecialAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion