যাদবপুরে গ্রেফতার সুজন চক্রবর্তী, ধর্মঘট-ধুন্ধুমার বহাল দ্বিতীয় দিনেও
কেন্দ্রীয় সরকারের শ্রমিক ও আর্থিক নীতির বিরোধিতা সহ একাধিক দাবিতে ডাকা সাধারণ ধর্মঘটের দ্বিতীয় দিনে যাদবপুরে বামেদের মিছিলকে কেন্দ্র করে ফের উত্তেজনা। মিছিলের নেতৃত্বে ছিলেন বাম বিধায়ক সুজন চক্রবর্তী। সকাল ৯টা নাগাদ যাদবপুর এইট বি থেকে মিছিল শুরু হতেই আটকায় পুলিশ। নাছোড় ধর্মঘটিরা মিছিল নিয়ে এগোনোর চেষ্টা করায় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। এলাকায় উত্তেজনা ছড়ায়। সুজন চক্রবর্তীসহ বেশ কয়েকজন ধর্মঘটিকে গ্রেফতার করে পুলিশ
কেন্দ্রীয় সরকারের শ্রমিক ও আর্থিক নীতির বিরোধিতা সহ একাধিক দাবিতে দেশজুড়ে ডাকা সাধারণ ধর্মঘটের আজ দ্বিতীয় দিন। গতকাল রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তি। তুঙ্গে রাজনৈতিক তরজা। ধর্মঘটের দ্বিতীয় দিনে অশান্তি পাকালে উত্তম-মধ্যমের হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর। প্রত্যাঘাতের হুমকি সিপিএমেরও। তৃণমূলের বিরুদ্ধে ধর্মঘটীদের মদত দেওয়ার অভিযোগ বিজেপির।
All Shows





























