এক্সপ্লোর
ফের অস্বস্তিতে মোদি সরকার, এবার ইস্তফা জাতীয় পরিসংখ্যান কমিশনের দুই সদস্যের
ফের অস্বস্তি বাড়ল মোদি সরকারের। কেন্দ্রের বিরুদ্ধে কর্মসংস্থানের সমীক্ষা রিপোর্ট পেশ না করার অভিযোগে ইস্তফা জাতীয় পরিসংখ্যান কমিশনের দুই সদস্যের। পদত্যাগী সদস্যরা হলেন, জাতীয় পরিসংখ্যান কমিশনের কার্যনির্বাহী চেয়ারম্যান পি সি মোহনন এবং সদস্য জে ভি মীনাক্ষী। মোহননের অভিযোগ, তাঁদের কথার গুরুত্ব দেওয়া হচ্ছিল না। কার্যকর করা হচ্ছিল না এনএসসি-র সাম্প্রতিক সিদ্ধান্তগুলিও। সেই কারণেই পদত্যাগের সিদ্ধান্ত। সূত্রের খবর, এনএসসি-র মধ্যে মূলত দু’টি কারণে ক্ষোভ দানা বাঁধে। অভিযোগ, ২০১৭-১৮ সালের জন্য ন্যাশনাল স্যাম্পল সার্ভে দফতর কর্মসংস্থানের যে সমীক্ষা তৈরি করেছিল, এখনও তা প্রকাশ করেনি কেন্দ্র। এছাড়াও, কেন্দ্রের আরও কয়েকটি সিদ্ধান্ত মানতে পারেননি দুই সদস্য। সে কারণেই ইস্তফার সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে
Tags :
Todays SpecialAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























