এক্সপ্লোর
বীরভূমের পাড়ুইয়ের বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে বিতর্ক, পুলিশি অত্যাচারে মারা গিয়েছেন বলে অভিযোগ
বীরভূমের পাড়ুইয়ের বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে বিতর্ক। হিরু শেখ নামে ওই বিজেপি কর্মী পুলিশের অত্যাচারে মারা গিয়েছেন বলে অভিযোগ জেলা নেতৃত্ব এবং পরিবারের সদস্যদের। সিবিআই তদন্ত দাবি করছেন তাঁরা। যদিও বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে পুলিশ। গত ২৪ সেপ্টেম্বর বীরভূমের পাড়ুইয়ের শিমুলিয়া গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় বিজেপি কর্মী হিরু শেখকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, সিউড়ি জেলে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন বিজেপি কর্মী হিরু। তাঁকে প্রথমে সিউড়ি জেলা হাসপাতাল, পরে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানেই ১৫ অক্টোবর মারা যান বিজেপি কর্মী। এরপরই পুলিশকে কাঠগড়ায় তোলে মৃতের পরিবার। বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিংহ জানিয়েছেন, আইন অনুযায়ী তদন্ত হবে
Tags :
BirbhumAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
























