এক্সপ্লোর
বীরভূমের খয়রাশোলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, রাতভর বোমাবাজি
বীরভূমের খয়রাশোলের বড়াগ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। রাতভর বোমাবাজি। স্থানীয় তৃণমূল নেতা উজ্জ্বল কাদেরির অভিযোগ, তাঁকে খুনের উদ্দেশ্য নিয়ে গতকাল রাতে এলাকার আরেক তৃণমূল নেতা কালো শেখের বাড়িতে জড়ো হয় তৃণমূল পঞ্চায়েত সদস্য মহিবুল শেখ সহ বেশ কয়েকজন। গত কয়েকদিন ধরে ওই বাড়িতে বেআইনি অস্ত্র ও বোমাও মজুত করা হচ্ছিল বলে উজ্জ্বল কাদেরির দাবি। অভিযোগ, এরপর রাতে কালো শেখের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছুড়তে শুরু করে উজ্জ্বল কাদেরির অনুগামীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কালো শেখ সহ ৮ জনকে উদ্ধার করে পুলিশ। কালো শেখের বাড়িতে শুরু হয় পুলিশি তল্লাশি। কালো শেখের দাবি, উজ্জ্বল কাদেরির লোকজনই খুনের উদ্দেশ্য নিয়ে হামলা চালিয়েছে। উজ্জ্বল কাদেরির পাল্টা দাবি, বহিরাগতদের নিয়ে গ্রামে জমায়েত করায় গ্রামবাসীরাই প্রতিরোধ গড়ে তোলে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী
Tags :
BirbhumAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























