এক্সপ্লোর
মন্দিরে চুরি, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ,পুলিশের গাড়ি ভাঙচুর বীরভূমের সদাইপুরে
বীরভূমের সদাইপুর থানার চিনপাই গ্রামে পরপর দুটি কালী মন্দিরে চুরি। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের। রাস্তায় টায়ার জ্বালিয়ে আগুন। পুলিশকে ঘিরে বিক্ষোভ। পুলিশের গাড়ি ভাঙচুর। ঘটনায় ওসিকে ক্লোজ, সিভিক ভলান্টিয়ারদের সাসপেন্ড। সিআইডি তদন্তের আশ্বাস অ্যাডিশনাল এসপি-র। গতকাল রাতে এলাকার দুটি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। কয়েকলক্ষ টাকার সোনা-রুপোর গয়না লুঠ হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হলে, ভোর থেকে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে যান অ্যাডিশনাল এসপি সুবিমল পাল। মন্দিরে চুরির ঘটনায় তিনি সিআইডি তদন্তের আশ্বাস দিলেও অব্যাহত বিক্ষোভ অবস্থান
Tags :
BirbhumAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























