এক্সপ্লোর
Reporter Stories: বীরভূমে গ্রেফতার বিজেপির জেলা সম্পাদক, প্রতিবাদে মিছিল-বিক্ষোভ গেরুয়া শিবিরের
বীরভূমে গ্রেফতার বিজেপির জেলা সম্পাদক। গ্রেফতারির প্রতিবাদে সিউড়ি, বোলপুর ও রামপুরহাটে মিছিল, মল্লারপুর থানা ঘেরাও বিজেপির। এমন ঘটলে আগামী ৭ দিন জেলা জুড়ে প্রতিবাদ, জায়গায় জায়গায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ হবে, হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
গতকাল রাতে মল্লারপুরে বাড়ি থেকে গ্রেফতার করা হয় বিজেপির জেলা সম্পাদক অতনু চট্টোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে মল্লারপুর ক্লাব ঘরে বিস্ফোরক মজুত, বিজেপি নেতা স্বরূপ গড়াইয়ের খুনের পর রাস্তা অবরোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে উস্কানি দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়াও, বিজেপি নেতার বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টারও অভিযোগ তুলেছে পুলিশ।
বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের অভিযোগ, আক্রোশবশত জেলা জুড়ে বিজেপি নেতাদের গুরুতর অভিযোগের ধারায় গ্রেফতার করা হচ্ছে। শাসকের সঙ্গে যোগসাজশেই এই গ্রেফতারি। ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করে তৃণমূলের জেলা সহ সভাপতি অভিজিৎ সিংহর দাবি, অভিযোগ থাকলে তবেই গ্রেফতার করছে পুলিশ। অন্যদিকে, পুলিশের দাবি, অভিযোগের প্রেক্ষিতে সুনির্দিষ্ট ধারাতেই গ্রেফতার।
এর আগে আইন অমান্যের অভিযোগে সিউড়ি গ্রেফতার করা হয় বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলকে। তাঁকে জামিনে মুক্তি দেওয়ার দিনই নলহাটি থেকে গ্রেফতার হন বিজেপি যুব মোর্চার রাজ্য সহ সভাপতি ধ্রুব সাহা।

Tags :
BirbhumAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion