এক্সপ্লোর
কোচবিহারে সরকারি বাস ডিপোয় গেট ও বাসের চাবি ‘চুরি’, বন্ধ পরিষেবা
কোচবিহারের তুফানগঞ্জে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপোয় গেট ও বাসের চাবি চুরির অভিযোগ। সকাল থেকে বন্ধ বাস পরিষেবা। অভিযোগ, আজ সকালে ডিপো খুলতে গিয়ে দেখা যায়, গেটে তালা ঝুলছে। খোয়া গিয়েছে চাবি। ডিপোয় দাঁড়িয়ে থাকা বাসগুলির চাবিও চুরি হয়ে যায় বলে অভিযোগ। একটি বাসের মধ্যে থেকে উদ্ধার হয় ফোন নম্বর লেখা চিরকূট। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার দাবি, ওই নম্বরে ফোন করা হলে এক ব্যক্তি দাবি করে, ডিপো ও বাসের চাবি তার কাছেই রয়েছে। কিন্তু ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। ডিপোর পিছনের গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। ডুপ্লিকেট চাবি দিয়ে কয়েকটি বাস চালু করা হয়। তবে এখনও পরিষেবা স্বাভাবিক হয়নি।
Tags :
CoochbeharAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























