এক্সপ্লোর
পূর্ব বর্ধমানের কালনায় গ্রেফতার ৬ মহিলার সিরিয়াল কিলার কামরুজ্জামান সরকার
পূর্ব বর্ধমানের কালনায় সিরিয়াল কিলার গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, ধৃত কামরুজ্জামান সরকার খুনের আগে এলাকায় রেইকি করত।মূলতঃ একাকী মহিলারাই ছিলেন তার টার্গেট। খুনের ছক কষে নানান অছিলায় ওই মহিলাদের বাড়িতে ঢুকে পড়ত চেন ম্যান কামরুজ্জামান। এরপর প্রথমে লোহার রড দিয়ে মেরে মহিলাকে কাবু করে, গলায় চেন পেঁচিয়ে খুন করত সে। খুনের পর মহিলার বাড়ি থেকে লুঠ করত তাঁর গয়না। এভাবেই গত ৬ মাসে কালনা মহকুমায় ৬ মহিলা তার শিকার হয়েছেন। মহিলাদের ওপর তীব্র ক্ষোভ ও আক্রোশ থেকেই ওই ব্যক্তি তাঁদের খুন করত বলে পুলিশের দাবি। দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে ছিল সংসার। নেশা ছিল, নতুন বাইক কেনা ও দামি ব্র্যান্ডের পোশাক পরা। শান্ত শিষ্ট কামরুজ্জামান সিরিয়াল কিলার হিসেবে ধরা পড়ায় হতবাক তার শ্বশুরবাড়ির সদস্য ও প্রতিবেশীরা
Tags :
East BardhamanAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

























