এক্সপ্লোর
তোলা না দেওয়ায় দুষ্কৃতী হামলার অভিযোগ হুগলির চন্দননগরে
হুগলির চন্দননগরের কলুপুকুরে ভিন্ রাজ্যে কর্মরত বেসরকারি সংস্থার কর্মীর কাছ থেকে ৫০ হাজার টাকা তোলা চাওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। রাজি না হওয়ায় ছুরি দিয়ে কোপানো ও মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। আটক ২। গুজরাতে বেসরকারি সংস্থায় কর্মরত কলুপুকুরের বাসিন্দা মহম্মদ পারভেজ। কিছুদিন আগে তিনি বাড়িতে আসেন। আজ ফিরে যাওয়ার কথা ছিল। পরিবারের দাবি, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন বছর পঁয়তাল্লিশের পারভেজ। অভিযোগ, সেইসময় তিন স্থানীয় দুষ্কৃতী তাঁর কাছে এসে ৫০ হাজার টাকা তোলা চায়। রাজি না হওয়ায়, তারা পারভেজকে ছুরি দিয়ে কোপায় ও মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। চিত্কার শুনে প্রতিবেশীরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, দুষ্কৃতীদের কাছে বোমা ও আগ্নেয়াস্ত্র ছিল। পেটে গুরুতর আঘাত থাকায়, আশঙ্কাজনক অবস্থায় চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি পারভেজ। চন্দননগর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। আটক করা হয়েছে ২ জনকে। পুলিশের দাবি, পারভেজেরও অপরাধের পুরনো রেকর্ড রয়েছে। পুরনো শত্রুতার জেরেই হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান।
Tags :
HooghlyAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
























