এক্সপ্লোর
আরামবাগ স্টেশন সংলগ্ন রেললাইনের ধার থেকে তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের
হুগলির আরামবাগ স্টেশন সংলগ্ন রেললাইনের ধার থেকে তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার। খুনের অভিযোগ পরিবারের। পরিবার সূত্রে খবর, তৃণমূল কর্মী নজরুল ইসলাম কলকাতার একটি বেকারিতে কাজ করতেন। রাজনৈতিক মামলার কারণে শুক্রবার তিনি আরামবাগের পুইন গ্রামের বাড়িতে ফেরেন। পরিবারের দাবি, গতকাল বিকেলে খেতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বের হন বছর আটত্রিশের ওই তৃণমূল কর্মী। রাতে আরামবাগ স্টেশনের কাছে রেললাইনের ধার থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে আরামবাগ থানার পুলিশ।
Tags :
HooghlyAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























