এক্সপ্লোর
কল্যাণীতে তৃণমূলের ৩টি কার্যালয় ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে, আটক কয়েকজন
নদিয়ার কল্যাণীতে তৃণমূলের ৩টি কার্যালয় ভাঙচুর। অভিযোগ বিজেপির বিরুদ্ধে।ঘটনায় আটক কয়েকজন বিজেপি কর্মী। তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে কল্যাণীর আইটিআই মোড়ে তাদের কেন্দ্রীয় কার্যালয় সহ আরও ২টি কার্যালয়ে ভাঙচুর চালায় বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা। রাতেই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। ধাওয়া করে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে তারা আটক করে। বিজেপির পাল্টা দাবি, তাদের কর্মীদেরই মারধর করে তৃণমূল কর্মীরা। এর প্রতিবাদে তারা কল্যাণী থানায় বিক্ষোভ দেখায়। অভিযোগ, বিজেপিকে কালিমালিপ্ত করার উদ্দেশে তৃণমূল কর্মীরাই নিজেদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। এর আগে ১৬ জুন, কল্যাণী পুরসভার ১ নম্বর ওয়ার্ড ও ১৮ জুন সগুনায় তৃণমূল কার্যালয়, তৃণমূল কর্মীদের বাড়ি ও দোকানঘর ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। বোমাবাজি ও গুলি চলারও অভিযোগ ওঠে। সমস্ত অভিযোগই অস্বীকার করে বিজেপি।
Tags :
NadiaAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























