এক্সপ্লোর
বজবজে তৃণমূল কাউন্সিলরের ওপর হামলা, দলীয় কার্যালয়ে ঢুকে বোমাবাজির অভিযোগ
নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ককে গুলি করে খুনের পর এবার বজবজে তৃণমূল কাউন্সিলরের ওপর হামলা। দলীয় কার্যালয়ে ঢুকে বোমাবাজির অভিযোগ কাউন্সিলরেরই দুই পরিচিতর বিরুদ্ধে। জখম বজবজ পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিঠুন টিকাদার। বোমার আঘাতে জখম বলে দাবি পুলিশের। যদিও স্থানীয়দের দাবি, গুলি চলেছে। গতকাল ভর সন্ধেয় ভিড়ে ঠাসা বাজার এলাকায় দলীয় কার্যালয়ের ভিতরে আক্রান্ত হন তৃণমূল কাউন্সিলর। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় সিএমআরআই হাসপাতালে। তৃণমূল কাউন্সিলরের অবস্থা আশঙ্কাজনক। রাতে হাসপাতালে যান মেয়র ফিরহাদ হাকিম। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর।তৃণমূলের দাবি, ঘটনার নেপথ্যে বিজেপির হাত রয়েছে। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা, পাল্টা দাবি বিজেপির
Tags :
South 24 ParganasAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
অটো
























