এক্সপ্লোর
লরির ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে বাসন্তীতে অবরুদ্ধ রাস্তা, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের
লরির ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর চাঁদখালিতে অবরুদ্ধ রাস্তা। এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হওয়ার অভিযোগে পুলিশকে খুঁটি সরাতে বাধা স্থানীয়দের। পথ অবরোধ। আজ ভোর ৪টে নাগাদ পণ্যবোঝাই লরির ধাক্কায় বাসন্তী-গদখালি রোডে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে গেলে স্থানীয় মানুষ বাসন্তী থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, প্রায় ২ মাস ধরে এলাকার ট্রান্সফর্মার বিকল। তার জেরে লো ভোল্টেজের সমস্যা রয়েছে। বিদ্যুৎ দফতরকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। এরপর স্থানীয়রা বাসন্তী-গদখালি রোড অবরোধ করেন। পুলিশি আশ্বাসে ঘণ্টাতিনেক পর অবরোধ ওঠে।
Tags :
South 24 ParganasAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খবর
জেলার
বিজ্ঞান

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























