এক্সপ্লোর
পুলিশের তোলা চাওয়া এড়াতে লরি উল্টে দুর্ঘটনার অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় উত্তেজনা, পথ অবরোধ স্থানীয়দের
পুলিশের তোলা চাওয়া এড়াতে লরি উল্টে দুর্ঘটনার অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় উত্তেজনা। পথ অবরোধ স্থানীয়দের। গতকাল রাত ১১টা নাগাদ এসবি মোড়ের কাছে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পাথরবোঝাই লরিটি। আহত হন লরিচালক ও খালাসি। স্থানীয়দের অভিযোগ, পুলিশ কর্মীরা তোলা চাওয়ায়, গতি বাড়িয়ে পালাতে যান লরিচালক। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায়। আহত লরিচালক ও খালাসিকে উদ্ধার করেন স্থানীয়রাই। এরপর শুরু হয় পথ অবরোধ। কোকওভেন থানার ওসি ঘটনাস্থলে এসে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে ঘণ্টাখানেক পর অবরোধ ওঠে।
Tags :
West BardhamanAll Shows
tv-show

Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা

Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর

Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন

সরস্বতী পুজোতে কী পরিকল্পনা ধারাবাহিক 'সৌদামিনীর সংসার'-র তারকাদের? দেখুন 'হয় মা নয় বৌমা'

Ananda Sakal III: 'বাম-কংগ্রেস নেতাদের না স্মৃতি ঠিক আছে, না আছে আত্মবিশ্বাস', কটাক্ষ Dilip Ghosh-র

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























