7:30Tae Saradin: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে স্বস্তি পেল না পর্ষদ
মহারাষ্ট্রের রাজনীতিতে আরও নাটক। ৪২ বিধায়ককে সঙ্গে নিয়ে শক্তি প্রদর্শন একনাথ শিণ্ডের। সঙ্গে আরও ৭ নির্দল বিধায়ক থাকার দাবি।
সুরাতে মধ্যস্থতাকারী হিসেবে যাওয়া বিধায়কও ‘বিদ্রোহী’! সক্রিয় বিজেপিও। অমিত শাহ-জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে দিল্লি গেলেন ফড়নবীশ।
সরকারি বাংলো ছাড়ার পরে আরও সঙ্কটে উদ্ধব। মাতোশ্রীর বৈঠকে এলেন মাত্র ১৩ বিধায়ক! আগে জোট ছেড়ে ইস্তফা দিন, শর্ত দিলেন শিণ্ডে।
রাষ্ট্রপতি ভোটে সংখ্যা নেই, তাই সরকার ভাঙার চক্রান্ত। মহারাষ্ট্র সঙ্কট নিয়ে বিজেপিকে আক্রমণে মমতা। গেরুয়া শিবিরের খেলা, খোঁচা কংগ্রেসেরও।
ডব্লুবিসিএসদের ধাঁচে এবার ডব্লুবিপিএসদেরও এবার ওয়েলফেয়ার ফোরাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিভিন্ন ক্ষেত্রে পদোন্নতি, বাড়ল ভাতা।
নিয়োগ বিতর্কের মধ্যেই অপসারিত মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। নতুন সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। গঠিত হল নতুন কমিটি।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে স্বস্তি পেল না পর্ষদ। সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিল না ডিভিশন বেঞ্চ।





















