Fake Case: বিয়ের ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে থানায় বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার তরুণী
Fake Case: বাস্তবে বিয়ে হয়নি। কিন্তু, বিয়ের ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে থানায় বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন। তরুণীকে গ্রেফতার করল দমদম থানা। ধৃত বাচেন্দ্রী রায়, সল্টলেক সেক্টর ফাইভের বাসিন্দা। তিনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। পুলিশ সূত্রে খবর, মধ্যমগ্রামের বাসিন্দা নীলাদ্রি দত্ত নামে এক যুবককে স্বামী পরিচয় দিয়ে, তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছিলেন তরুণী। বধূ নির্যাতনের দায়ে যুবককে গ্রেফতারও করে পুলিশ। তাঁকে জেলও খাটতে হয়েছে। পরে জামিন পেয়ে দমদম থানায় তরুণীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন নীলাদ্রি। তদন্তে নেমে এবার তরুণীকে গ্রেফতার করল পুলিশ। প্রতারণা ও জালিয়াতির অভিযোগ-সহ ৫টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।





















