Abhishek Banerjee | লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
ABP Ananda LIVE । আজ বিকেলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । লোকসভায় তৃণমূল সাংসদদের বিদ্রোহী ব্লক নিয়ে আলোচনা। গত রবিবার বিদ্রোহী ব্লকের তৃণমূল সাংসদরা দেখা করেন স্পিকারের সঙ্গে । চিঠি দিয়ে সুদীপ-কাকলি-শতাব্দীরা NCPI-তে যুক্ত হওয়ার কথা জানান ।তার আগেই 'কালীঘাট-তৃণমূলের' পক্ষ থেকে চিঠি দেওয়া হয় স্পিকার ওম বিড়লাকে । অভিষেকের চিঠি স্পিকারের কাছে পৌঁছে দেন কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ । চিঠিতে অভিষেক আবেদন করেন, তাঁর সঙ্গে আলোচনা করে যেন সিদ্ধান্ত নেন স্পিকার । তখনই বৈঠকের জন্য চিঠি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিলেন স্পিকার
আরও খবর...
ফের বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজও জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বেশ কিছু এলাকায় কালবৈশাখীর বৃষ্টিপাত হবে। পাশাপাশি আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টিপাতের পূর্বাভাস। ইতিমধ্যেই কলকাতা সহ বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। তবে রোদও দেখা দিচ্ছে কিছু কিছু জেলায়।
উত্তরবঙ্গে আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনও তার দেখা মেলেনি। তবে আজ থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবারও চলবে বৃষ্টি। কিন্তু আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে, শুধু শনিবার বা রবিবার নয়, টানা এক সপ্তাহ ধরে চলবে বৃষ্টি। উত্তরবঙ্গে যেমন ভারী বৃষ্টিপাত রয়েছে, তেমন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নেই। সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হবে ঝড়।

















