Priyank Kanungo: জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে সাক্ষাৎ প্রশাসনিক কর্তাদের
Priyank Kanungo: বিস্তর টানাপড়েনের পর জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের (NCPCR) চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো-র সঙ্গে সাক্ষাৎ হল উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলা ও পুলিশ প্রশাসনের (Police Officers) কর্তাদের। রায়গঞ্জের সার্কিট হাউসে রয়েছেন প্রিয়াঙ্ক। আজ সকালে তাঁর সঙ্গে দেখা করতে যান উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক। সঙ্গে ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক এবং কালিয়াগঞ্জকাণ্ডের (Kailaganj Minor Murder Case) তদন্তকারী অফিসার। ছিলেন রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ময়নাতদন্তকারী চিকিৎসক ভাস্করজ্যোতি দেবনাথও। নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গত কালই জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের গতিবিধিকে নিশানা করে একের পর এক ট্যুইট করে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন।






















