Anubrata Mondal: অনুব্রত-ঘনিষ্ঠ বিদ্যুতের দুটো পেল্লায় বাড়ি, কীভাবে এই বিপুল সম্পত্তির মালিক হলেন?
গরুপাচার মামলায় এবার সিবিআইয়ের নজরে অনুব্রত-ঘনিষ্ঠ বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণ গায়েন। বোলপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কালিকাপুরে বিদ্যুৎবরণের দু’-দুটো পেল্লায় বাড়ি, সঙ্গে একাধিক জমিরও হদিশ মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি। এদিন বোলপুরের কালিকাপুরে বিদ্যুৎবরণের বাড়িতে হানা দেয় সিবিআই। বোলপুর পুরসভার গাড়ির খালাসি হিসেবে কাজ করতেন বিদ্যুৎ। ২০১১-র পালাবদলের পর তাঁর চাকরি পাকা হয়। সেই থেকে উত্থান। স্থানীয় সূত্রে দাবি, অনুব্রতকে বাবা বলে ডাকতেন বিদ্যুৎ। অনুব্রত-কন্যা সুকন্যার সঙ্গে তিনি ২টি সংস্থার জয়েন্ট ডিরেক্টর।দাবি সিবিআই সূত্রে। গরুপাচারের টাকাতেই কি বোলপুর পুরসভার কর্মী বিদ্যুৎবরণের বিপুল সম্পত্তি, খতিয়ে দেখছে সিবিআই।






















