Suvendu Adhikari: জেলায় জেলায় BDO অফিস ঘেরাও কর্মসূচী বিজেপির! এপ্রসঙ্গে কী বললেন শুভেন্দু অধিকারী? ABP Ananda Live
অভিষেককে সরাসরি আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । বললেন, এই নিয়ে আদালতের দ্বারস্থ হবেন তাঁরা। হুঁশিয়ারি দিয়ে বলেন, ' ডিম-ভাতের উৎসবে তার অহঙ্কার দম্ভ দেখুন,বলছে ৫ অগাস্ট ভারতীয় জনতা পার্টির ছোট থেকে বড় নেতাদের বাড়ি ঘিরবে .... ভাইপো শুনে রাখুন, আপনার বিরুদ্ধে FIR এর আবেদন নিয়ে আমরা কোর্টে যাচ্ছি। আপনি আমার মৌলিক অধিকার ২২৬, বাবা সাহেব অম্বেদকর দিয়ে গেছেন, আমার বাড়িতে কে ঢুকবে , কে বেরোবে, একটা বিজেপি কর্মীর কাছে করো দেখুন, দিল্লিতে পার্লামেন্টে আপনাদের এমপিদের ঢুকতে দেব না। পরে পিসিমণি সংশোধন করেছেন। বলেছেন, না না না, একটু ভুল বলে ফেলেছেন। আমরা গ্রামে গ্রামে করব না, ব্লকে করব। ১০০ মিটার দূরে করব। এটাও বলতে পারেন না পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী। '





















