Samik Bhattacharya : "আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করেছি", বললেন শমীক ভট্টাচার্য
ABP Ananda LIVE : "আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করেছি। যারা স্লোগান দিয়েছিলেন বদলা নয় বদল চাই। সংঘর্ষের পরিবর্তে রবীন্দ্র সঙ্গীত চলবে। তারা দেখিয়ে দিয়েছেন গত ১৫ বছরের রাজনীতি করে ভারতীয় জনতা পার্টির প্রায় ৪০০ কর্মীকে খুন করে রক্তা*ক্ত করে ক্ষতবিক্ষত করে। শুধু আমাদের মেরে ক্ষান্ত হয়নি। তৃণমূল কংগ্রেস খুন করেছে তৃণমূল কংগ্রেসকে। নির্বাচনের আমাদের তিনজন কর্মী খুন হয়ে গেছেন। কিন্তু সমস্ত বিধায়ক অক্ষত আছেন। তৃণমূল কংগ্রেসের সমস্ত সংসদ অক্ষত আছেন। বিজেপি হিংসার রাজনীতি করেনি। উত্তরবঙ্গের এক বিধায়ককে বিধায়কের পুত্রকে লিঞ্চিং এর হাত থেকে আমাদের কর্মীরা বাঁচিয়ে দিয়েছেন। যে অত্যাচার তারা করেছে যে নির্মমভাবে এই কলকাতার বুকে একজন সন্তোষ ট্রফির ফুটবলার বাবার প্যারালাইজড মা লোকের বাড়িতে রাধুনীর কাজ করেন। শুধুমাত্র বিজেপির উঠে বসার অপরাধে তার দুটো হাত ভেঙে দেওয়া হয়েছে।ষাড়াশি দিয়ে তার নখটা উপরে ফেলে দেওয়া হয়েছে। তারপরেও প্রতিহিংসার পথে বিজেপি হাঁটেন। দুই একটি জায়গায় বিচ্যুতি হয়েছে। আমাদের কর্মীরা আবেগপ্রবণ হয়ে হয়তো একটু কারো দরজায় তালা লাগিয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গের সংঘর্ষমুক্ত করতে আমরা এখনো এই অবস্থায় রেখে দিয়েছি।" বললেন শমীক ভট্টাচার্য।

















