এক্সপ্লোর

CBI: নিজাম প্যালেসে হাজির কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র

কালীঘাটের ( Kalighat ) কাকু'কে সিবিআই ( CBI ) তলব । নিজাম প্যালেসে 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র । গতকাল রাতে সুজয়কৃষ্ণ ভদ্রকে নোটিস দেয় সিবিআই । 

সূত্রের খবর, গতকাল রাতে নোটিস পাঠানো হয়। সকাল ১১টার কিছু আগে নিজাম প্যালেসে হাজির হন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র। কুন্তল ঘোষের মুখে কালীঘাটের কাকুর কথা শুনেছিলেন বলে দাবি করেন তাপস মণ্ডল। এরপর গোপাল দলপতির মুখেও উঠে আসে কালীঘাটের কাকুর নাম। এই 'কালীঘাটের কাকু' শব্দবন্ধ প্রথমবার শোনা যায়, নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত গোপাল দলপতির মুখে। তিনি বলেছিলেন, কালীঘাটে কাকুর কাছে টাকা পাঠাতে হবে। বারবার বলতেন কুন্তল ঘোষ ।                     

এবার এই কালীঘাটের কাকুর থেকে কী জানতে চাইবে সিবিআই ? প্যালেসে ঢোকার সময় তিনি সাংবাদিকদের জানান, স্ত্রী অসুস্থ । তবু তিনি এসেছেন। নইলে সিবিআই বলতে পারে তিনি তদন্তে অসহযোগিতা করছেন। তিনি আরও বলেন, একটা কাগজে লিখে সিবিআই ডেকে পাঠায়। কী লেখা আছে , তিনি তা বলতে পারেননি। তবু তিনি হাজির হয়েছেন আইনজীবী নিয়ে।                   

কে এই 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র? কালীঘাটের সঙ্গে তাঁর যোগযোগ কোথায়? তিনি কতটা প্রভাবশালী? নিয়োগ দুর্নীতির সঙ্গে কি সুজয়কৃষ্ণ ভদ্রের বিশেষ সম্পর্ক রয়েছে? এনিয়ে, রাজ্য-রাজনীতিতে উথালপাথালের মধ্য়েই,  নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল সামনে আলেন কালীঘাটের রহস্যময় কাকুর নাম। 'কালীঘাটের কাকু' হলেন সুজয়কৃষ্ণ ভদ্র, বলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল। 

এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সুজয় খোলসা করলেন তাঁর কালীঘাট-কানেকশন। তিনি বলেন ' তাপস মণ্ডলকে চিনি না, এই জায়গার কী নাম, আমার কর্মস্থল নিউ আলিপুর, কালীঘাটের কাকু কোথা থেকে এল, আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা বলছে তারা এই ব্যাখ্যা দিতে পারবেন। ' 

বালিগঞ্জে প্রায় দেড় কোটি টাকা উদ্ধারের ঘটনায় ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালের তৃণমূল-যোগ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্য়ুইটারে লিখেছিলেন, ' কালীঘাটের কাকু, পিসি, ভাইপো, কাকিমা, বউমা, শ্যালিকা - সবাই একই ধাঁধার অংশ। পৃথকভাবে কেউ দোষী নন, অথচ সবাই একসূত্রে গাঁথা। কয়লা যতই ধোয়া হোক, তা কালোই থাকবে। ঠিক তোমাদের ভবিষ্যতের মতো।' 

 

ভিডিও জেলার

Suvendu Adhikari:
"মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget